৪/৪২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৯৭৬ - রুকু বা সিজদায় তাওহীদের দোয়া

রুকু‘-সাজদায় যা বলতে হবে

রুকু বা সিজদায় তাওহীদের দোয়া ও নববী মনোযোগ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৯৭৬

وَحَدَّثَنِي حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ قُلْتُ لِعَطَاءٍ كَيْفَ تَقُولُ أَنْتَ فِي الرُّكُوعِ قَالَ أَمَّا سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ فَأَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتِ افْتَقَدْتُ النَّبِيَّ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَظَنَنْتُ أَنَّهُ ذَهَبَ إِلَى بَعْضِ نِسَائِهِ فَتَحَسَّسْتُ ثُمَّ رَجَعْتُ فَإِذَا هُوَ رَاكِعٌ أَوْ سَاجِدٌ يَقُولُ " سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي إِنِّي لَفِي شَأْنٍ وَإِنَّكَ لَفِي آخَرَ.

ইবনু জুরায়য (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আতাকে জিজ্ঞেস করলাম, আপনি রুকু’তে কি পড়েন? তিনি বলেন, “সুবহা-নাকা ওয়াবি হামদিকা লা-ইলা-হা ইল্লা- ‘আনতা”। অর্থাৎ, “হে আল্লাহ! আমরা তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি ব্যতীত কোন মা’বূদ নেই।” কেননা ইবনু আবূ মুলাইকাহ্ আমাকে ‘আয়িশার সূত্রে অবহিত করেছেন যে, তিনি [‘আয়িশাহ্ (রাঃ) ] বলেছেন, একরাতে আমি ঘুম থেকে জেগে নবী (ﷺ) -কে আমার কাছে পেলাম না। আমি ধারণা করলাম, তিনি হয়ত তাঁর অপর কোন স্ত্রীর কাছে গেছেন।আমি তাঁর খোঁজে বের হলাম, কিন্তু না পেয়ে ফিরে আসলাম। দেখি, তিনি রুকু’ অথবা (রাবীর সন্দেহ) সিজদায় আছেন এবং বলছেন “সুবহা-নাকা ওয়াবি হামদিকা লা-ইলা-হা ইল্লা- আনতা”। আমি বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক। আমি কি ধারণায় নিমজ্জিত হয়েছি, আর আপনি কি কাজে মগ্ন আছেন।

ই.ফা. ৯৭১, ই.সে. ৯৮২

সহীহ মুসলিম হাদিস ৯৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-এর একটি রাতের ঘটনা এসেছে। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে কাছে না পেয়ে খোঁজ করেন। পরে দেখেন, তিনি রুকু অথবা সিজদায় আছেন এবং বলছেন: “সুবহানাকা ওয়াবি হামদিকা লা-ইলাহা ইল্লা আনতা।” অর্থাৎ, হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি; তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এই হাদিসে রুকু বা সিজদায় তাসবীহ ও তাওহীদের সুন্দর দোয়া এসেছে। আয়িশা (রাঃ)-এর কথায় বোঝা যায়, তিনি এক ধারণায় ছিলেন, আর নবী (صلى الله عليه وسلم) আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। তাই হাদিসটি সালাতে মনোযোগ, আল্লাহর পবিত্রতা এবং একত্ববাদের স্মরণ শেখায়। রুকু সিজদার দোয়া খুঁজলে এই বর্ণনা খুব সহজ ও হৃদয়গ্রাহী শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রুকু বা সিজদায় আল্লাহর পবিত্রতা ও একত্ববাদ ঘোষণা করা যায়।
  • নবী (صلى الله عليه وسلم) রাতের সময়ও ইবাদতে গভীর মনোযোগ দিতেন।
  • ধারণা করার আগে ধৈর্য ও বুঝে নেওয়ার শিক্ষা আছে।
  • সালাতের দোয়ায় তাসবীহ, হামদ ও তাওহীদ একসাথে থাকতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন