৪/৪২. অধ্যায়ঃ
রুকু’-সাজদায় যা বলতে হবে
সহিহ মুসলিম : ৯৭৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৭৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ مِنْ قَوْلِ " سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ " . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَاكَ تُكْثِرُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ . فَقَالَ " خَبَّرَنِي رَبِّي أَنِّي سَأَرَى عَلاَمَةً فِي أُمَّتِي فَإِذَا رَأَيْتُهَا أَكْثَرْتُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ . فَقَدْ رَأَيْتُهَا { إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ { وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا * فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) অধিক সংখ্যায় এ দোয়া পড়তেনঃ “সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আসতাগফিরুল্লাহা ওয়াতুবু ইলাইহি”। অর্থাৎ, “মহান পবিত্র আল্লাহ। সমস্ত প্রশংসা তাঁর জন্য। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তাঁর কাছে তাওবা করছি, অনুতপ্ত হচ্ছি।”রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি আপনাকে অধিক সংখ্যায় এ কথা বলতে দেখেছি “সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আসতাগফিরুল্লাহা ওয়াতুবু ইলাইহি”।রাবী বলেন, তিনি বললেনঃ আমার মহান প্রতিপালক আমাকে সুসংবাদ দিয়েছেন যে, আমি অচিরেই আমার উম্মতের মধ্যে একটি নিদর্শন দেখতে পাব। যখন আমি সে আলামত দেখতে পাই তখন অধিক সংখ্যায় এ দোয়া পাঠ করতে থাকিঃ “সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি আসতাগফিরুল্লাহা ওয়াতুবু ইলাইহি”। সে নিদর্শন সম্ভবত এই “ইজা-জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ...”। অর্থাৎ “যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় লাভ হবে (অর্থাৎ- মাক্কা বিজয়), তুমি দেখতে পাবে, দলে দলে লোক আল্লাহর দীনে প্রবেশ করছে; তখন তুমি তোমার প্রভুর প্রশংসা সহকারে তাঁর তাসবীহ করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে তিনি খুবই তাওবা গ্রহণকারী। (সূরা আন-নাসর)
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৭০, ইসলামীক সেন্টারঃ ৯৮১
