৪/৪২. অধ্যায়ঃ
রুকু’-সাজদায় যা বলতে হবে
সহিহ মুসলিম : ৯৭৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৭৪
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مُنْذُ نَزَلَ عَلَيْهِ { إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} يُصَلِّي صَلاَةً إِلاَّ دَعَا أَوْ قَالَ فِيهَا " سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
“ইজা-জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ” (সূরা আন-নাসর) নাযিল হওয়ার পর থেকে আমি নবী (ﷺ)-কে এ দোয়া পাঠ করা ব্যতিরেকে কোন সালাত আদায় করতে দেখিনি। অথবা তিনি সেখানে (সালাতে) বলতেনঃ “সুবহানাকা রব্বি ওয়াবি হামদিকা আল্লাহুম্মাগফিরলি”। অর্থাৎ ‘হে আমার প্রতিপালক! আপনার জন্যই সকল পবিত্রতা ও প্রশংসা। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন’।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৬৯, ইসলামীক সেন্টারঃ ৯৮০
