২৮/৩৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৮১৬ - অভাবে মৃত উট খাওয়ার অনুমতি
যে ব্যক্তি মৃত প্রাণী খেতে বাধ্য হয়
খাদ্যাভাব হলে মৃত উট খাওয়ার ঘটনা
সুনানে আবূ দাউদ : ৩৮১৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৮১৬
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، نَزَلَ الْحَرَّةَ وَمَعَهُ أَهْلُهُ وَوَلَدُهُ فَقَالَ رَجُلٌ إِنَّ نَاقَةً لِي ضَلَّتْ فَإِنْ وَجَدْتَهَا فَأَمْسِكْهَا . فَوَجَدَهَا فَلَمْ يَجِدْ صَاحِبَهَا فَمَرِضَتْ فَقَالَتِ امْرَأَتُهُ انْحَرْهَا . فَأَبَى فَنَفَقَتْ فَقَالَتِ اسْلُخْهَا حَتَّى نُقَدِّدَ شَحْمَهَا وَلَحْمَهَا وَنَأْكُلَهُ . فَقَالَ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ ﷺ فَأَتَاهُ فَسَأَلَهُ فَقَالَ «هَلْ عِنْدَكَ غِنًى يُغْنِيكَ». قَالَ لاَ . قَالَ «فَكُلُوهَا». قَالَ فَجَاءَ صَاحِبُهَا فَأَخْبَرَهُ الْخَبَرَ فَقَالَ " هَلاَّ كُنْتَ نَحَرْتَهَا " . قَالَ اسْتَحْيَيْتُ مِنْكَ .
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তার পরিবার-পরিজন নিয়ে হাররা নামক স্থানে যাত্রাবিরতি করলো। অপর এক ব্যক্তি তাকে বললো, আমার একটি উট হারিয়ে গেছে। তুমি তা পেলে ধরে রাখবে। সে উটটি পেয়ে গেলো কিন্তু মালিককে পেলো না। উটটি অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে বললো, এটা যাবাহ করো, কিন্তু সে যাবাহ করতে সম্মত হলো না। উটটি মারা গেলে তার স্ত্রী বললো, এর চামড়া ছাড়াও তাহলে এর গোশত ও চর্বি আগুনে জ্বালিয়ে খেতে পারবো।স্বামী বললো, রাসূলুল্লাহকে (ﷺ)-এর প্রশ্ন করে দেখি। সে তাঁর নিকট এসে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেনঃ তোমার নিকট এমন কি কিছু আছে যা তোমাকে মুর্দা খাওয়া হতে মুখাপেক্ষিহীন করতে পারে? সে বললো, না। তিনি বললেনঃ তবে তা খাও। বর্ণনাকারী বলেন, অতঃপর উটের মালিক ফিরে এলে সে তাকে ঘটনা অবহিত করলো। সে বললো, তুমি যাবাহ করলে না কেন? সে বললো, তোমার উট যাবাহ করতে লজ্জাবোধ করেছি।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৮১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তির ঘটনা এসেছে। তিনি পরিবার নিয়ে হাররা নামক স্থানে ছিলেন। অন্য একজন তাকে বলল, তার একটি উট হারিয়ে গেছে; পেলে ধরে রাখতে। লোকটি উট পায়, কিন্তু মালিককে পায় না। পরে উটটি অসুস্থ হয়ে মারা যায়। স্ত্রী বললেন, চামড়া ছাড়িয়ে গোশত ও চর্বি শুকিয়ে খাওয়া যাক। লোকটি আগে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করতে গেল। তিনি জানতে চাইলেন, তার কাছে এমন কিছু আছে কি যা তাকে মৃত প্রাণী খাওয়া থেকে অমুখাপেক্ষী করবে। লোকটি বলল, না। তখন তিনি বললেন, তবে তা খাও। এই হাদিসে অভাব, আমানত, জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়া এবং মালিক ফিরে এলে বিষয়টি জানানো—এসব শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের হারানো পশু পেলে তা ধরে রাখা ও মালিকের খোঁজ করা দরকার।
- কঠিন অভাবে বিষয়টি জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- মৃত প্রাণী খাওয়ার অনুমতি এখানে খাদ্যাভাবের সঙ্গে যুক্ত।
- মালিক ফিরে এলে ঘটনাটি তাকে জানানো হয়েছে।
