২৮/৩৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৮১৭ - ক্ষুধার অবস্থায় মৃত প্রাণীর বিধান
যে ব্যক্তি মৃত প্রাণী খেতে বাধ্য হয়
চরম ক্ষুধায় মৃত প্রাণী খাওয়ার অনুমতি
সুনানে আবূ দাউদ : ৩৮১৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৮১৭
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ وَهْبِ بْنِ عُقْبَةَ الْعَامِرِيُّ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ الْفُجَيْعِ الْعَامِرِيِّ، أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ مَا يَحِلُّ لَنَا مِنَ الْمَيْتَةِ قَالَ «مَا طَعَامُكُمْ». قُلْنَا نَغْتَبِقُ وَنَصْطَبِحُ . قَالَ أَبُو نُعَيْمٍ فَسَّرَهُ لِي عُقْبَةُ قَدَحٌ غُدْوَةً وَقَدَحٌ عَشِيَّةً . قَالَ «ذَاكَ - وَأَبِي - الْجُوعُ». فَأَحَلَّ لَهُمُ الْمَيْتَةَ عَلَى هَذِهِ الْحَالِ . قَالَ أَبُو دَاوُدَ الْغَبُوقُ مِنْ آخِرِ النَّهَارِ وَالصَّبُوحُ مِنْ أَوَّلِ النَّهَارِ .
ফুজায়ঈ আল- ‘আমিরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলেন, আমাদের জন্য কি মৃত প্রাণী হালাল? তিনি বললেনঃ কেন, তোমাদের খাদ্য কি? আমি বললাম, সকালে এক পিয়ালা দুধ এবং রাতে এক পিয়ালা দুধ খেয়ে থাকি। আবূ নু‘আইম বলেন, ‘উক্ববাহ আমার নিকট এরূপ ব্যাখ্যা করেছেনঃ সকালে এক পিয়ালা এবং রাতে এক পিয়ালা, আমার পিতার কসম! আমরা সম্পূর্ণ ক্ষুধার্ত থাকি। এমতাবস্থায় তাদের জন্য তিনি মৃত প্রাণী খাওয়া হালাল করলেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আল-গাবূক হচ্ছে রাতের পানীয় এবং আস-সাবূহ সকালের পানীয়।
[৩৮১৭] বায়হাক্বী। সানাদের উক্ববাহ ইবনু ওয়াহাবঃ মাক্ববুল।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৮১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফুজাই‘ আল-আমিরী (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জিজ্ঞেস করেন, মৃত প্রাণীর মধ্যে আমাদের জন্য কী হালাল? তিনি পাল্টা জিজ্ঞেস করেন, তোমাদের খাদ্য কী? তারা বলেন, সকালে এক পেয়ালা দুধ এবং রাতে এক পেয়ালা দুধ। বর্ণনাকারী ব্যাখ্যা করেছেন, এর অর্থ তারা প্রচণ্ড ক্ষুধার মধ্যে ছিল। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের জন্য এই অবস্থায় মৃত প্রাণী খাওয়া হালাল করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) গাবূক ও সবূহ শব্দের অর্থও ব্যাখ্যা করেছেন। হাদিসটির মূল শিক্ষা হলো, সাধারণ অবস্থার বিধান আর চরম ক্ষুধার অবস্থার বিবেচনা এক নয়। তবে এখানে অনুমতি নির্দিষ্ট কঠিন অভাবের অবস্থার সঙ্গে যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষুধার প্রকৃত অবস্থা জেনে উত্তর দেওয়া হয়েছে।
- চরম অভাবে মৃত প্রাণী খাওয়ার অনুমতি এসেছে।
- সাধারণ বিধান ও কঠিন অবস্থার বিবেচনা আলাদা হতে পারে।
- প্রশ্নের আগে বাস্তব অবস্থা স্পষ্ট করা গুরুত্বপূর্ণ।
