৩১/৪. অধ্যায়ঃ
কেউ শরীকানা গোলামের নিজ অংশ মুক্ত করলে
সুনানে আবু দাউদ : ৩৯৩৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৩৩
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، - الْمَعْنَى - أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، - قَالَ أَبُو الْوَلِيدِ - عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَعْتَقَ شِقْصًا لَهُ مِنْ غُلاَمٍ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " لَيْسَ لِلَّهِ شَرِيكٌ " . زَادَ ابْنُ كَثِيرٍ فِي حَدِيثِهِ فَأَجَازَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِتْقَهُ .
আবুল ওয়ালীদ (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
এক ব্যক্তি যৌথ মালিকানাধীন গোলামে তার অংশ মুক্ত করল। অতঃপর এ সংবাদ নবী (ﷺ)-এর নিকট পৌঁছলে তিনি বলেন: আল্লাহর কোন শরীক নেই। ইবনু কাসীর (রহঃ)-এর বর্ণনায় আরো রয়েছে: অতঃপর নবী (ﷺ) তাকে মুক্ত করার অনুমতি দিলেন।
