৩১/৮. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৯৫৩ - ঋণের জন্য দাসী বিক্রি থেকে মুক্তি

উম্মু ওয়ালাদ আযাদ হওয়া

ঋণের জন্য দাসী বিক্রি ও নবী صلى الله عليه وسلم-এর মুক্তির ব্যবস্থা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৯৫৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ خَطَّابِ بْنِ صَالِحٍ، مَوْلَى الأَنْصَارِيِّ عَنْ أُمِّهِ، عَنْ سَلاَمَةَ بِنْتِ مَعْقِلٍ، - امْرَأَةٍ مِنْ خَارِجَةِ قَيْسِ عَيْلاَنَ - قَالَتْ قَدِمَ بِي عَمِّي فِي الْجَاهِلِيَّةِ فَبَاعَنِي مِنَ الْحُبَابِ بْنِ عَمْرٍو أَخِي أَبِي الْيَسَرِ بْنِ عَمْرٍو فَوَلَدْتُ لَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحُبَابِ ثُمَّ هَلَكَ فَقَالَتِ امْرَأَتُهُ الآنَ وَاللَّهِ تُبَاعِينَ فِي دَيْنِهِ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ مِنْ خَارِجَةِ قَيْسِ عَيْلاَنَ قَدِمَ بِي عَمِّي الْمَدِينَةَ فِي الْجَاهِلِيَّةِ فَبَاعَنِي مِنَ الْحُبَابِ بْنِ عَمْرٍو أَخِي أَبِي الْيَسَرِ بْنِ عَمْرٍو فَوَلَدْتُ لَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحُبَابِ فَقَالَتِ امْرَأَتُهُ الآنَ وَاللَّهِ تُبَاعِينَ فِي دَيْنِهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ وَلِيُّ الْحُبَابِ " . قِيلَ أَخُوهُ أَبُو الْيَسَرِ بْنُ عَمْرٍو فَبَعَثَ إِلَيْهِ فَقَالَ " أَعْتِقُوهَا فَإِذَا سَمِعْتُمْ بِرَقِيقٍ قَدِمَ عَلَىَّ فَأْتُونِي أُعَوِّضْكُمْ مِنْهَا " . قَالَتْ فَأَعْتَقُونِي وَقَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ رَقِيقٌ فَعَوَّضَهُمْ مِنِّي غُلاَمًا.

সালামাহ বিনতু মা’ক্বিল (রাঃ) হতে বর্ণিতঃ

জাহিলী যুগে আমার চাচা আমাকে মদীনায় এনে আবুল ইয়াসার ইবনু ‘আমরের ভাই হুবাব ইবনু ‘আমরের নিকট বিক্রি করেন। অতঃপর আমি হুবাবের পুত্র ‘আবদুর রহমানকে প্রসব করি। পরবর্তীতে হুবাব মারা গেলে তার স্ত্রী বলেন, আল্লাহর কসম! এখন তুমি তার ঋণের জন্য বিক্রি হবে। একথা শুনে আমি রাসূলুল্লাহর (ﷺ) নিকট এসে বলি, হে আল্লাহর রাসূল! আমি খারিজাহ ক্বায়িস ‘আইলান গোত্রের মহিলা। জাহিলী যুগে আমার চাচা আমাকে নিয়ে মাদীনাহ্‌তে আসেন এবং আবুল ইয়াসার ইবনু ‘আমরের ভাই হুবাব ইবনু ‘আমরের নিকট আমাকে বিক্রি করেন। অতঃপর আমার গর্ভে ‘আবদুর রহমান ইবনু হুবাব জন্মগ্রহণ করে। তার স্ত্রী বলেন, আল্লাহর কসম! এখন তুমি তার ঋণের জন্য বিক্রি হবে।একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হুবাবের অভিভাবক কে? বলা হয়, তার ভাই আবুল ইয়াসার ইবনু ‘আমর। অতঃপর তিনি তার নিকট বলে পাঠালেন, মেয়েটিকে তোমরা মুক্ত করে দাও। আর যখনই শুনবে, আমার নিকট কোন গোলাম এসেছে, তখনই তোমরা আসবে এবং আমি এর বিনিময়ে তাকে তোমাদেরকে প্রদান করবো। মহিলাটি বলেন, তারা আমাকে মুক্ত করে দিলো। পরে রাসূলুল্লাহর (ﷺ) নিকট একটি গোলাম এলে তিনি তাকে আমার বিনিময়ে তাদের দিয়ে দিলেন।

[৩৯৫৩] আহমাদ। সানাদে মুহাম্মাদ ইবনু ইসহাক্ব একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্‌ আন্‌ শব্দে বর্ণনা করেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৯৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালামা বিনতে মাকল (রাঃ)-এর ঘটনা এসেছে। জাহিলি যুগে তাকে মদিনায় এনে বিক্রি করা হয়। পরে তিনি হুবাবের সন্তান আবদুর রহমানকে জন্ম দেন। হুবাব মারা গেলে তার স্ত্রী বলেন, এখন তাকে ঋণের জন্য বিক্রি করা হবে। তখন তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজের অবস্থা খুলে বলেন। নবী صلى الله عليه وسلم হুবাবের অভিভাবকের খোঁজ নেন এবং আবু ইয়াসর ইবনু আমরকে বার্তা পাঠিয়ে বলেন, তাকে মুক্ত করে দিতে। এরপর নবী صلى الله عليه وسلم জানান, তাঁর কাছে কোনো গোলাম এলে বিনিময় দেওয়া হবে। পরে তাঁরা তাকে মুক্ত করেন এবং নবী صلى الله عليه وسلم তাদেরকে বিনিময়ে একটি গোলাম দেন। এই হাদিসে দাসী মুক্তি, ঋণ, অভিভাবক এবং ন্যায়ভিত্তিক সমাধানের শিক্ষা একসঙ্গে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যায়ের আশঙ্কা হলে নিজের অবস্থা দায়িত্বশীল ব্যক্তির কাছে বলা যায়।
  • নবী صلى الله عليه وسلم মুক্তির ব্যবস্থা করেছেন এবং ক্ষতিপূরণের কথাও বলেছেন।
  • ঋণ পরিশোধের বিষয় থাকলেও মানুষের মর্যাদা ও ন্যায় বিবেচনায় রাখা হয়েছে।
  • সমস্যা সমাধানে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন