৩১/৯. অধ্যায়ঃ
মুদাব্বার গোলাম বিক্রি করা
সুনানে আবু দাউদ : ৩৯৫৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৫৬
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، بِهَذَا زَادَ وَقَالَ - يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - " أَنْتَ أَحَقُّ بِثَمَنِهِ وَاللَّهُ أَغْنَى عَنْهُ " .
‘আত্বা ইবনু আবূ রাবাহ (রহঃ) হতে বর্ণিতঃ
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) আমার নিকট উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন। তবে তাতে রয়েছে: তিনি অর্থাৎ নবী (ﷺ) বললেন: তুমিই মুদাব্বার গোলামের মূল্যের পাওনাদার, আর আল্লাহ তা হতে মুখাপেক্ষীহীন।
