৩১/৯. অধ্যায়ঃ
মুদাব্বার গোলাম বিক্রি করা
সুনানে আবু দাউদ : ৩৯৫৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৫৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو مَذْكُورٍ أَعْتَقَ غُلاَمًا لَهُ يُقَالُ لَهُ يَعْقُوبُ عَنْ دُبُرٍ وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَدَعَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ يَشْتَرِيهِ " . فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ النَّحَّامِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ فَدَفَعَهَا إِلَيْهِ ثُمَّ قَالَ " إِذَا كَانَ أَحَدُكُمْ فَقِيرًا فَلْيَبْدَأْ بِنَفْسِهِ فَإِنْ كَانَ فِيهَا فَضْلٌ فَعَلَى عِيَالِهِ فَإِنْ كَانَ فِيهَا فَضْلٌ فَعَلَى ذِي قَرَابَتِهِ " . أَوْ قَالَ " عَلَى ذِي رَحِمِهِ فَإِنْ كَانَ فَضْلاً فَهَا هُنَا وَهَا هُنَا " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আবু মাযকুর নামক জনৈক আনসারীর ইয়াকুব নামে একটি গোলাম ছিল। সে ঘোষণা করে যে, সে মনিব মারা গেলে গোলাম আযাদ। অথচ এ গোলাম ছাড়া তার অন্য কোন সম্পদ ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডেকে আনলেন এবং সাহাবীদের বলেনঃ কে একে কিনবে। নুয়াইম ইবন আব্দুল্লাহ ইবন নহাম গোলামটিকে আটশো দিরহামে কিনে নিল। তিনি (ﷺ) এর অর্থ আনসারীকে দিয়ে বলেনঃ তোমাদের মাঝে কেউ দরিদ্র থাকলে সে প্রথমে নিজের জন্য ব্যয় করবে। তারপর প্রয়োজনের অতিরিক্ত থাকলে তা নিকট আত্মীয়দের জন্য ব্যয় করবে, এরপরও অবশিষ্ট থাকলে আল্লাহর পথে নেককাজে ব্যয় করবে।
