২/৪. অধ্যায়ঃ
যুহরের সালাতের ওয়াক্ত
সুনানে আবু দাউদ : ৪০১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০১
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي أَبُو الْحَسَنِ، - قَالَ أَبُو دَاوُدَ أَبُو الْحَسَنِ هُوَ مُهَاجِرٌ - قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ الظُّهْرَ فَقَالَ " أَبْرِدْ " . ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ " أَبْرِدْ " . مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ ثُمَّ قَالَ " إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ " .
যায়িদ ইবনু ওয়াহহাব হতে বর্ণিতঃ
আমি আবু যার (রাঃ) -কে বলতে শুনেছি, আমরা নবী (ﷺ) -এর সাথে ছিলাম। মুয়াজ্জিন যুহরের আজানের জন্য প্রস্তুত হলে নবী (ﷺ) বললেন, থাম, ঠান্ডা হোক। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) দুইবার অথবা তিনবার এরূপ বললেন। এমনকি আমরা টিলা সমূহের ছায়া দেখতে পেলাম। অতঃপর তিনি বললেন, গ্রীষ্মের খরতাপ জাহান্নামের অংশবিশেষ। কাজেই প্রচণ্ড গরমে ঠান্ডা করে (বিলম্বে) সালাত আদায় করবে।
সহীহঃ বুখারী ও মুসলিম।
