৩৪/২৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪০৯৩ - লুঙ্গি পরার সঠিক সীমা

লুঙ্গি-পাজামার নিচ দিকের সীমা

মুসলিমের লুঙ্গি পরার সীমা ও আদব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪০৯৩

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ عَنِ الإِزَارِ، فَقَالَ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِزْرَةُ الْمُسْلِمِ إِلَى نِصْفِ السَّاقِ وَلاَ حَرَجَ - أَوْ لاَ جُنَاحَ - فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ مَا كَانَ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فَهُوَ فِي النَّارِ مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ " .

আল-‘আলা ইবনু ‘আব্দুর রহমান (রহঃ) হতে তার পিতার সুত্র হতে বর্ণিতঃ

আমি আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) কে লুঙ্গি পরিধানের স্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি এ বিষয়ে সম্যক অবগত লোকের কাছেই এসেছো। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলিমের পরিধেয় লুঙ্গি-পাজামা নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে, তবে টাখনুদ্বয় পর্যন্ত রাখলেও কোন গুনাহ হবে না। কিন্তু টাখনুদ্বয়ের নিচে গেলে তা জাহান্নামের আগুনে যাবে। যে অহংকারবশে নিজের লুঙ্গি হেঁচড়িয়ে চলে, আল্লাহ তার প্রতি ভ্রূক্ষেপ করবেন না।

সুনানে আবূ দাউদ হাদিস ৪০৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ আল-খুদরী (রাঃ) লুঙ্গি পরার স্থান সম্পর্কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বর্ণনা করেন। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, মুসলিমের পরিধেয় লুঙ্গি নলার মধ্যভাগ পর্যন্ত থাকবে। তবে নলার মধ্যভাগ থেকে টাখনু পর্যন্ত থাকলেও গুনাহ হবে না। কিন্তু টাখনুর নিচে গেলে তা জাহান্নামের আগুনে যাবে। আর যে অহংকারবশে নিজের লুঙ্গি হেঁচড়িয়ে চলে, আল্লাহ তার প্রতি ভ্রূক্ষেপ করবেন না। এই হাদিসে পোশাকের দৈর্ঘ্য, টাখনুর সীমা এবং অহংকার—তিনটি বিষয় স্পষ্ট হয়েছে। তাই লুঙ্গি বা পায়জামা পরার সময় শালীনতা, বিনয় এবং সীমা মানার দিকে খেয়াল রাখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লুঙ্গি নলার মাঝামাঝি রাখা উত্তম নির্দেশ হিসেবে এসেছে।
  • টাখনু পর্যন্ত রাখার সুযোগের কথা হাদিসে আছে।
  • টাখনুর নিচে যাওয়ার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে।
  • অহংকার করে কাপড় টেনে চলা আরও গুরুতর বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন