৩৪/২৯. অধ্যায়ঃ
লুঙ্গি-পাজামার নিচ দিকের সীমা
সুনানে আবু দাউদ : ৪০৯৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০৯৪
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الإِسْبَالُ فِي الإِزَارِ وَالْقَمِيصِ وَالْعِمَامَةِ مَنْ جَرَّ مِنْهَا شَيْئًا خُيَلاَءَ لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ " .
সালিম ইবনু ‘আব্দুল্লাহ (রহ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) লুঙ্গি, জামা ও পাগড়ি হেঁচড়ানো সম্পর্কে বলেন, যে ব্যক্তি অহংকারবশত এর কোনটি হেঁচড়িয়ে চলে, কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না. [নাসায়ী, ইবনু মাজাহ]
