৪০/২৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১৭ - হদ্দে সাক্ষ্য ও তাড়াহুড়া
রজম সম্পর্কে
হদ্দে সাক্ষ্য ও তাড়াহুড়া থেকে সতর্কতা
সুনানে আবূ দাউদ : ৪৪১৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪১৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ الطَّائِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ رَوْحِ بْنِ خُلَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، - يَعْنِي الْوَهْبِيَّ - حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دَلْهَمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبَّقِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ ﷺ بِهَذَا الْحَدِيثِ فَقَالَ نَاسٌ لِسَعْدِ بْنِ عُبَادَةَ يَا أَبَا ثَابِتٍ قَدْ نَزَلَتِ الْحُدُودُ لَوْ أَنَّكَ وَجَدْتَ مَعَ امْرَأَتِكَ رَجُلاً كَيْفَ كُنْتَ صَانِعًا قَالَ كُنْتُ ضَارِبَهُمَا بِالسَّيْفِ حَتَّى يَسْكُتَا أَفَأَنَا أَذْهَبُ فَأَجْمَعُ أَرْبَعَةَ شُهَدَاءَ فَإِلَى ذَلِكَ قَدْ قَضَى الْحَاجَةَ .فَانْطَلَقُوا فَاجْتَمَعُوا عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلَمْ تَرَ إِلَى أَبِي ثَابِتٍ قَالَ كَذَا وَكَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " كَفَى بِالسَّيْفِ شَاهِدًا " . ثُمَّ قَالَ " لاَ لاَ أَخَافُ أَنْ يَتَتَايَعَ فِيهَا السَّكْرَانُ وَالْغَيْرَانُ " .قَالَ أَبُو دَاوُدَ رَوَى وَكِيعٌ أَوَّلَ هَذَا الْحَدِيثِ عَنِ الْفَضْلِ بْنِ دَلْهَمٍ عَنِ الْحَسَنِ عَنْ قَبِيصَةَ بْنِ حُرَيْثٍ عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبَّقِ عَنِ النَّبِيِّ ﷺ . وَإِنَّمَا هَذَا إِسْنَادُ حَدِيثِ ابْنِ الْمُحَبَّقِ أَنَّ رَجُلاً وَقَعَ عَلَى جَارِيَةِ امْرَأَتِهِ . قَالَ أَبُو دَاوُدَ الْفَضْلُ بْنُ دَلْهَمٍ لَيْسَ بِالْحَافِظِ كَانَ قَصَّابًا بِوَاسِطَ .
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত। লোকজন সা’দ ইবনু ‘উবাদাহ (রাঃ) কে বললো, হে সাবিতের পিতা! হাদ্দ সংক্রান্ত আয়াত নাযিল হয়েছে। অতএব আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে কোন পুরুষ লোককে দেখতে পান তাহলে আপনি কি করবেন? তিনি বলেন, আমি তরবারির আঘাতে উভয়কে নিস্তব্ধ করে দিতাম। আমি কি যাবো এবং চারজন সাক্ষী একত্র করবো আর এই সুযোগে তারা তাদের অপকর্ম সেরে নিবে? অতএব তারা গিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একত্র হয়ে বললো, হে আল্লাহর রাসুল! আপনি কি সাবিতের পিতাকে দেখেননি, তিনি এই এই কথা বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন,তরবারিই যথেষ্ট সাক্ষী। অতঃপর তিনি বলেন: না না, আমি আশঙ্কা করি যে, কোনো উন্মত্ত ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন লোকই এই পদ্ধতি অনুসরণ করতে পারে।আরেক বর্ণনায় রয়েছে: এক ব্যক্তি তার স্ত্রীর ক্রীতদাসীর সঙ্গে সংগমে লিপ্ত হয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আল-ফাদল ইবনু দালহাম হাদীসের হাফিয নন। তিনি ওয়াসিত অঞ্চলের কসাই ছিলেন।
[৪৪১৬] আহমাদ।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় হদ্দ সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার পর সা’দ ইবনু উবাদা (রাঃ)-এর একটি কথা উল্লেখ করা হয়। লোকেরা তাকে জিজ্ঞেস করল, যদি তিনি স্ত্রীর সঙ্গে কোনো পুরুষকে দেখেন, কী করবেন? তিনি বলেন, তরবারি দিয়ে উভয়কে আঘাত করতেন। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছালে তিনি প্রথমে বলেন, তরবারিই যথেষ্ট সাক্ষী। এরপর তিনি বলেন, না না; তিনি আশঙ্কা করেন কোনো উন্মত্ত বা অতিরিক্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি এ পথে চলে যেতে পারে। এখানে মূল শিক্ষা হলো, হদ্দ, সাক্ষ্য ও অভিযোগের বিষয়ে তাড়াহুড়া বিপজ্জনক হতে পারে। ইমাম আবু দাউদ (রহঃ) বর্ণনাকারী সম্পর্কে মন্তব্যও করেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যিনার অভিযোগে সাক্ষ্যের বিষয় অত্যন্ত গুরুতর।
- আত্মমর্যাদার আবেগে তাড়াহুড়া করা বিপজ্জনক হতে পারে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সম্ভাব্য অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন।
