৪০/২৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১৮ - রজম সম্পর্কে উমর (রাঃ)-এর ভাষণ

রজম সম্পর্কে

রজম সম্পর্কে উমর (রাঃ)-এর ভাষণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪১৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ، - يَعْنِي ابْنَ الْخَطَّابِ - رضى الله عنه خَطَبَ فَقَالَ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا ﷺ بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ فِيمَا أَنْزَلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ فَقَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَرَجَمَ رَسُولُ اللَّهِ ﷺ وَرَجَمْنَا مِنْ بَعْدِهِ وَإِنِّي خَشِيتُ - إِنْ طَالَ بِالنَّاسِ الزَّمَانُ - أَنْ يَقُولَ قَائِلٌ مَا نَجِدُ آيَةَ الرَّجْمِ فِي كِتَابِ اللَّهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ تَعَالَى فَالرَّجْمُ حَقٌّ عَلَى مَنْ زَنَى مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ إِذَا كَانَ مُحْصَنًا إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ حَمْلٌ أَوِ اعْتِرَافٌ وَايْمُ اللَّهِ لَوْلاَ أَنْ يَقُولَ النَّاسُ زَادَ عُمَرُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَكَتَبْتُهَا .

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁর ভাষণে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুহাম্মাদ (ﷺ) কে সত্য দীনসহ পাঠিয়েছেন এবং তাঁর উপর কিতাব নাযিল করেছেন। আর তিনি তাঁর উপর যা নাযিল করেছেন, রজম সংক্রান্ত আয়াত তাঁর অন্তর্ভুক্ত। আমরা তা পাঠ করেছি এবং সংরক্ষণ করেছি। রাসুলাল্লাহ (ﷺ) রজম করেছেন আর আমরাও তাঁর পরে রজম করেছি। তবে আমার আশঙ্কা হচ্ছে কাল প্রবাহের দীর্ঘতায় কেউ হয়তো বলবে, আমরা তো আল্লাহর নাযিলকৃত কিতাবে রজমের আয়াত পাইনি। ফলে তাঁরা আল্লাহর নাযিলকৃত একটা ফরজ পরিত্যাগ করে পথভ্রষ্ট হবে।জেনে রাখো বিবাহিত নারী-পুরুষ ব্যভিচারের অপরাধে দায়ী প্রমাণিত হলে অথবা অন্তঃসত্ত্বা হলে অথবা স্বীকারোক্তি করলে তাদেরকে রজম করা অবধারিত। আল্লাহর কসম! লোকেরা যদি একথা না বলতো যে, ‘উমর আল্লাহর কিতাবে কিছু বর্ধিত করেছেন। তাহলে আমি অবশ্যই এই আয়াত লিখে দিতাম।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁর ভাষণে বলেন, আল্লাহ মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-কে সত্য দীনসহ পাঠিয়েছেন এবং কিতাব নাযিল করেছেন। তিনি বলেন, নাযিলকৃত বিষয়ের মধ্যে রজম সংক্রান্ত আয়াত ছিল; তারা তা পাঠ করেছেন ও সংরক্ষণ করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রজম করেছেন এবং তাঁর পরে সাহাবিরাও করেছেন। উমর (রাঃ) আশঙ্কা প্রকাশ করেন যে, সময় দীর্ঘ হলে কেউ হয়তো রজম অস্বীকার করবে। তিনি বলেন, বিবাহিত নারী-পুরুষ যিনার অপরাধে দোষী প্রমাণিত হলে—সাক্ষ্য, গর্ভ বা স্বীকারোক্তির মাধ্যমে—রজম সত্য। এখানে প্রমাণের বিষয়টি স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমর (রাঃ) রজমকে নবী (صلى الله عليه وسلم)-এর আমল হিসেবে উল্লেখ করেছেন।
  • প্রমাণ, গর্ভ বা স্বীকারোক্তির কথা বর্ণনায় এসেছে।
  • ধর্মীয় বিধান ভুলে যাওয়ার আশঙ্কা নিয়ে সতর্ক করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন