৪০/২৪. অধ্যায়ঃ

মাইয ইবনু মালিককে রজম করার ঘটনা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৪১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ نُعَيْمِ بْنِ هَزَّالٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ مَاعِزُ بْنُ مَالِكٍ يَتِيمًا فِي حِجْرِ أَبِي ‏.‏ فَأَصَابَ جَارِيَةً مِنَ الْحَىِّ فَقَالَ لَهُ أَبِي ائْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبِرْهُ بِمَا صَنَعْتَ لَعَلَّهُ يَسْتَغْفِرُ لَكَ وَإِنَّمَا يُرِيدُ بِذَلِكَ رَجَاءَ أَنْ يَكُونَ لَهُ مَخْرَجًا فَأَتَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ فَأَقِمْ عَلَىَّ كِتَابَ اللَّهِ ‏.‏ فَأَعْرَضَ عَنْهُ فَعَادَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ فَأَقِمْ عَلَىَّ كِتَابَ اللَّهِ ‏.‏ حَتَّى قَالَهَا أَرْبَعَ مِرَارٍ ‏.‏ قَالَ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّكَ قَدْ قُلْتَهَا أَرْبَعَ مَرَّاتٍ فَبِمَنْ ‏"‏ ‏.‏ قَالَ بِفُلاَنَةَ ‏.‏ قَالَ ‏"‏ هَلْ ضَاجَعْتَهَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ هَلْ بَاشَرْتَهَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ هَلْ جَامَعْتَهَا ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ فَأَمَرَ بِهِ أَنْ يُرْجَمَ فَأُخْرِجَ بِهِ إِلَى الْحَرَّةِ ‏.‏ فَلَمَّا رُجِمَ فَوَجَدَ مَسَّ الْحِجَارَةِ جَزِعَ فَخَرَجَ يَشْتَدُّ فَلَقِيَهُ عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ وَقَدْ عَجَزَ أَصْحَابُهُ فَنَزَعَ لَهُ بِوَظِيفِ بَعِيرٍ فَرَمَاهُ بِهِ فَقَتَلَهُ ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏"‏ هَلاَّ تَرَكْتُمُوهُ لَعَلَّهُ أَنْ يَتُوبَ فَيَتُوبَ اللَّهُ عَلَيْهِ ‏"‏ ‏.‏

ইয়াযীদ ইবনু সু’আইম ইবনু হায্‌যাল (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ

মাঈয ইবনু মালিক ইয়াতিম ছিল। সে আমার পিতার তত্ত্বাবধানে ছিল। সে এক গোত্রের জনৈক দাসীর সঙ্গে সঙ্গম করে। আমার পিতা তাকে বললেন, তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যাও এবং তাকে তোমার কৃতকর্মের ব্যাপারে জানাও। তিনি হয়তো তোমার জন্য ক্ষমা চাইবেন। বস্তুত এর দ্বারা তিনি তার অপরাধ থেকে মুক্তির সন্ধানই চেয়েছেন। বর্ণনাকারী বলেন, অতঃপর সে তাঁর নিকট এসে বললো, ‘হে আল্লাহর রাসূল! আমি তো যিনা করেছি; সুতরাং আমার ওপর আল্লাহর নির্ধারিত শাস্তি বাস্তবায়িত করুন।’ তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে পুনরায় বললো, ‘হে আল্লাহর রাসূল! আমি তো যিনা করেছি; আমার ওপর আল্লাহর কিতাব বাস্তবায়িত করুন।’ তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে আবারো বললো, ‘হে আল্লাহর রাসূল! আমি তো যিনা করেছি; আমার ওপর আল্লাহর কিতাব বাস্তবায়িত করুন।’ একথা সে চারবার বলার পর নবী (ﷺ) বললেনঃ ‘তুমি তো চারবার একথা বললে, তা কার সঙ্গে?’ সে বললো, ‘অমুক নারীর সঙ্গে।’ তিনি প্রশ্ন করলেন: ‘তুমি কি তার সঙ্গে শুয়েছ?’ সে বললো, ‘হ্যাঁ।’ তিনি আবারো প্রশ্ন করলেন: ‘তুমি কি তার শরীরের সাথে শরীর মিশিয়েছ?’ সে বললো, ‘হ্যাঁ।’ তিনি পুনরায় প্রশ্ন করলেন: ‘তুমি কি তার সঙ্গে সঙ্গম করেছো?’ সে বললো, ‘হ্যাঁ!’ বর্ণনাকারী বলেন, অতঃপর তাকে আল-হাররা এলাকায় নিয়ে যাওয়া হলো। যখন তাকে পাথর মারা শুরু হলো, সে আঘাতের চোটে আতঙ্কিত হলো এবং দ্রুত দৌড়াতে লাগলো। আবদুল্লাহ ইবনু উনাইস (রাঃ) এমতাবস্থায় তার সাক্ষাৎ পেলেন যে, তাকে পাথর মারার জন্য নিযুক্ত ব্যক্তিগণ তাকে ধরতে অপারগ হলো। তিনি উটের সামনের পায়ের হাড় তুলে তার দিকে নিক্ষেপ করেন এবং তাতে সে নিহত হয়। অতঃপর তিনি নবী (ﷺ)-এর নিকট এসে এ ঘটনা ব্যক্ত করেন। তিনি বললেনঃ তোমরা তাকে ছেড়ে দিলে না কেন? সে হয়তো তওবা করতো। আর আল্লাহ তার তওবা কবূল করতেন।

সহীহ। এ কথাটি বাদে (لعله أن)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন