৪০/২৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৩৫ - তাওবার মর্যাদা ও দাফন
মাইয ইবনু মালিককে রজম করার ঘটনা
তাওবার মর্যাদা ও রজমের পর সম্মান
সুনানে আবূ দাউদ : ৪৪৩৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৩৫
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ صُبَيْحٍ، قَالَ عَبْدَةُ أَخْبَرَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، أَنَّ خَالِدَ بْنَ اللَّجْلاَجِ، حَدَّثَهُ أَنَّ اللَّجْلاَجَ أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ قَاعِدًا يَعْتَمِلُ فِي السُّوقِ فَمَرَّتِ امْرَأَةٌ تَحْمِلُ صَبِيًّا فَثَارَ النَّاسُ مَعَهَا وَثُرْتُ فِيمَنْ ثَارَ فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ يَقُولُ «مَنْ أَبُو هَذَا مَعَكِ» . فَسَكَتَتْ فَقَالَ شَابٌّ حَذْوَهَا أَنَا أَبُوهُ يَا رَسُولَ اللَّهِ .فَأَقْبَلَ عَلَيْهَا فَقَالَ «مَنْ أَبُو هَذَا مَعَكِ» . قَالَ الْفَتَى أَنَا أَبُوهُ يَا رَسُولَ اللَّهِ . فَنَظَرَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى بَعْضِ مَنْ حَوْلَهُ يَسْأَلُهُمْ عَنْهُ فَقَالُوا مَا عَلِمْنَا إِلاَّ خَيْرًا . فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ «أَحْصَنْتَ» . قَالَ نَعَمْ . فَأَمَرَ بِهِ فَرُجِمَ .قَالَ فَخَرَجْنَا بِهِ فَحَفَرْنَا لَهُ حَتَّى أَمْكَنَّا ثُمَّ رَمَيْنَاهُ بِالْحِجَارَةِ حَتَّى هَدَأَ فَجَاءَ رَجُلٌ يَسْأَلُ عَنِ الْمَرْجُومِ فَانْطَلَقْنَا بِهِ إِلَى النَّبِيِّ ﷺ فَقُلْنَا هَذَا جَاءَ يَسْأَلُ عَنِ الْخَبِيثِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لَهُوَ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ» . فَإِذَا هُوَ أَبُوهُ فَأَعَنَّاهُ عَلَى غُسْلِهِ وَتَكْفِينِهِ وَدَفْنِهِ وَمَا أَدْرِي قَالَ وَالصَّلاَةِ عَلَيْهِ أَمْ لاَ .وَهَذَا حَدِيثُ عَبْدَةَ وَهُوَ أَتَمُّ .
আল-লাজলাজ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বাজারে বসে কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় এক মহিলা একটি শিশুসহ এ পথ দিয়ে যাচ্ছিল। কিছু লোকেরা তার সঙ্গে ভিড় করছিল এবং আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। সে নবী (ﷺ)-এর নিকট পৌঁছালে তিনি প্রশ্ন করলেনঃ তোমার সঙ্গের এ শিশুর পিতা কে? সে চুপ থাকলো। তার পাশে দাঁড়ানো এক যুবক বললো, হে আল্লাহর রাসূল! আমিই এ শিশুটির পিতা। তিনি মহিলার দিকে মুখ করে বললেনঃ তোমার সঙ্গের এ শিশুটির পিতা কে? যুবকটি বললো, হে আল্লাহর রাসূল! আমি এর পিতা। এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) তার চারপাশের লোকজনের নিকট তার সম্পর্কে জানতে চাইলে তারা বললো, তাকে আমরা ভালো লোক বলেই জানি।অতঃপর নবী রাসূলুল্লাহ (ﷺ) তাকেই প্রশ্ন করলেনঃ তুমি কি বিবাহিত? সে বললো, হাঁ। অতঃপর তাঁর হুকুমে লোকটিকে পাথর মারা হয়। বর্ণনাকারী বলেন, আমরা তাকে নিয়ে বেরিয়ে পড়লাম, তার জন্য গর্ত খনন করে তাকে তাতে রাখলাম এবং রজম করলাম। ফলে সে মারা গেলো।একজন লোক এসে পাথর নিক্ষেপে নিহত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। আমরা তাকে নিয়ে নবী (ﷺ)-এর নিকট হাজির হয়ে বললাম, এ লোকটি এসে অপবিত্র ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে তো মহান আল্লাহর নিকট মৃগনাভির চেয়েও অধিক সুগন্ধযুক্ত। পরে দেখা গেল যে, আগন্তুক লোকটি নিহত ব্যক্তির পিতা। অতঃপর আমরা তাকে এর গোসল, কাফন ও দাফন করতে সাহায্য করি। খালিদ বলেন, তার জানাযার সালাত পড়া হয়েছিল কিনা এ সম্পর্কে আমি জানি না।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক যুবকের ঘটনা এসেছে, যে এক শিশুর পিতা বলে স্বীকার করে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আশপাশের লোকদের কাছে তার সম্পর্কে জানতে চান। তারা তাকে ভালো লোক বলে জানায়। এরপর নবী (صلى الله عليه وسلم) তাকে জিজ্ঞেস করেন, সে বিবাহিত কি না। সে হ্যাঁ বললে তাকে রজমের আদেশ দেওয়া হয়। পরে একজন লোক নিহত ব্যক্তির খবর জানতে আসে। লোকেরা তাকে ‘অপবিত্র’ বলে উল্লেখ করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সে আল্লাহর কাছে মৃগনাভীর চেয়েও বেশি সুগন্ধযুক্ত। পরে জানা যায়, আগন্তুক লোকটি নিহত ব্যক্তির পিতা। এরপর তারা গোসল, কাফন ও দাফনে সাহায্য করে। এই হাদিসে তাওবার মর্যাদা, মৃতের সম্মান এবং মানুষের ব্যাপারে খারাপ শব্দ ব্যবহার থেকে সতর্কতার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) লোকটির সামাজিক পরিচয় ও ভালো-মন্দ সম্পর্কে জিজ্ঞেস করেছেন।
- রজমের আগে তার বিবাহিত হওয়া যাচাই করা হয়েছে।
- শাস্তির পরও মৃত ব্যক্তিকে খারাপ নামে ডাকতে সতর্ক করা হয়েছে।
- গোসল, কাফন ও দাফনে সাহায্য করার কথা বর্ণনায় এসেছে।
