৪০/২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৩৪ - স্বীকারোক্তি প্রত্যাহারের দিক

মাইয ইবনু মালিককে রজম করার ঘটনা

স্বীকারোক্তি ও চারবার পুনরাবৃত্তির শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৩৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الأَهْوَازِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا بَشِيرُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا أَصْحَابَ رَسُولِ اللَّهِ نَتَحَدَّثُ أَنَّ الْغَامِدِيَّةَ وَمَاعِزَ بْنَ مَالِكٍ لَوْ رَجَعَا بَعْدَ اعْتِرَافِهِمَا أَوْ قَالَ لَوْ لَمْ يَرْجِعَا بَعْدَ اعْتِرَافِهِمَا لَمْ يَطْلُبْهُمَا وَإِنَّمَا رَجَمَهُمَا عِنْدَ الرَّابِعَةِ .

‘আবদুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) হতে তাঁর পিতা হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ পরস্পর আলোচনা করতাম যে, ‘গামিদ’ গোত্রের ঐ নারী এবং মাঈয ইবনু মালিক যদি তাদের স্বীকারোক্তি প্রত্যাহার করতো অথবা তিনি বলেন, তারা স্বীকারোক্তির পর যদি তার পুনরাবৃত্তি না করতো, তবে তিনি (ﷺ) তাদের তলব করতেন না। তিনি তাদেরকে পাথর মেরেছেন চারবার স্বীকারোক্তির পর।

[১] আবূ দাঊদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এছাড়া নাসায়ীর সুনানুল কুবরা। সানাদের বাশীর ইবনু মুহাজির হতে যদিও মুসলিম বর্ণনা এনেছেন কিন্তু তার সম্পর্কের হাফিয বলেনঃ হাদীস বর্ণনায় শিথিল।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীদের একটি আলোচনা এসেছে। তারা বলতেন, গামিদিয়া নারী ও মাঈয ইবনু মালিক যদি স্বীকারোক্তির পর তা ফিরিয়ে নিতেন, অথবা স্বীকারোক্তির পুনরাবৃত্তি না করতেন, তবে নবী (صلى الله عليه وسلم) তাদের তলব করতেন না। বর্ণনায় আরও বলা হয়েছে, তিনি তাদেরকে চতুর্থবার স্বীকারোক্তির পর রজম করেছেন। এই হাদিসে যিনার হদ্দ, স্বীকারোক্তি এবং চারবার বলার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটি দেখায়, গুরুতর শাস্তির ক্ষেত্রে স্বীকারোক্তির স্থায়িত্ব ও পুনরাবৃত্তির কথা বিবেচনায় এসেছে। এখানে কোনো অতিরিক্ত গল্প নেই; বরং সাহাবীদের বোঝাপড়ার মাধ্যমে মাঈয ও গামিদিয়া নারীর ঘটনার একটি বিচারিক দিক পরিষ্কার হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চারবার স্বীকারোক্তির বিষয়টি সাহাবীদের আলোচনায় এসেছে।
  • স্বীকারোক্তি প্রত্যাহার করলে বিষয়টি ভিন্ন হতে পারত—এমন আলোচনা আছে।
  • গুরুতর শাস্তির আগে পুনরাবৃত্ত স্বীকারোক্তি গুরুত্ব পেয়েছে।
  • মাঈয ও গামিদিয়া নারীর ঘটনা একই আলোচনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন