৪০/২৫. অধ্যায়ঃ
নবী (ﷺ) জুহাইনাহ গোত্রের যে মহিলাকে পাথর মারার আদেশ দিয়েছিলেন
সুনানে আবু দাউদ : ৪৪৪৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৪৪৪
قَالَ أَبُو دَاوُدَ حُدِّثْتُ عَنْ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ سُلَيْمٍ، بِإِسْنَادِهِ نَحْوَهُ زَادَ ثُمَّ رَمَاهَا بِحَصَاةٍ مِثْلَ الْحُمُّصَةِ ثُمَّ قَالَ " ارْمُوا وَاتَّقُوا الْوَجْهَ " . فَلَمَّا طَفِئَتْ أَخْرَجَهَا فَصَلَّى عَلَيْهَا وَقَالَ فِي التَّوْبَةِ نَحْوَ حَدِيثِ بُرَيْدَةَ .
যাকারিয়া ইবনু সুলাইমান হতে বর্ণিতঃ
যাকারিয়া ইবনু সুলাইমান সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত। তাতে আরো আছে: অতঃপর তাকে ছোলার মতো ক্ষুদ্র কংকর নিক্ষেপ করেছেন। তার মুখমণ্ডল বাদ দিয়ে পাথর নিক্ষেপ করো। সে যখন মারা গেল, তাকে গর্ত হতে বের করলেন এবং তার জানাজা পড়লেন। তার তাওবা সম্পর্কে বুরাইদা বর্ণিত হাদীসের মতই বলেছেন।
[৪৪৪৩] সানাদ দুর্বল। সানাদে আবূ দাঊদ এবং ‘আবদুস সামাদ এর মাঝে ইনকিতা হয়েছে (বর্ণনাকারী বাদ পড়েছে)।
