৪০/২৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৫২ - চার সাক্ষী ও বিচারিক সতর্কতা

দুই ইয়াহুদীকে রজম করার ঘটনা

যিনার মামলায় চার সাক্ষীর গুরুত্ব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৫২

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ مُجَالِدٌ أَخْبَرَنَا عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَتِ الْيَهُودُ بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنْهُمْ زَنَيَا فَقَالَ ائْتُونِي بِأَعْلَمِ رَجُلَيْنِ مِنْكُمْ فَأَتَوْهُ بِابْنَىْ صُورِيَا فَنَشَدَهُمَا " كَيْفَ تَجِدَانِ أَمْرَ هَذَيْنِ فِي التَّوْرَاةِ " . قَالاَ نَجِدُ فِي التَّوْرَاةِ إِذَا شَهِدَ أَرْبَعَةٌ أَنَّهُمْ رَأَوْا ذَكَرَهُ فِي فَرْجِهَا مِثْلَ الْمِيلِ فِي الْمُكْحُلَةِ رُجِمَا . قَالَ «فَمَا يَمْنَعُكُمَا أَنْ تَرْجُمُوهُمَا» . قَالاَ ذَهَبَ سُلْطَانُنَا فَكَرِهْنَا الْقَتْلَ فَدَعَا رَسُولُ اللَّهِ ﷺ بِالشُّهُودِ فَجَاءُوا بِأَرْبَعَةٍ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوْا ذَكَرَهُ فِي فَرْجِهَا مِثْلَ الْمِيلِ فِي الْمُكْحُلَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ بِرَجْمِهِمَا .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদল ইয়াহুদী তাদের মধ্যকার যেনার অপরাধী পুরুষ-নারীকে নিয়ে নবী (ﷺ)-এর নিকট হাজির হলো। তিনি বলেনঃ তোমাদের মধ্যকার সবচাইতে বিজ্ঞ দু’জন লোক নিয়ে এসো। অতএব তারা ‘সূরিয়ার’ দুই পুত্রকে তাঁর নিকট হাজির করলো। তিনি তাদেরকে আল্লাহর কসম দিয়ে প্রশ্ন করেনঃ তোমরা এদের ব্যাপারে তাওরাতে কিরূপ বিধান দেখতে পাও? তারা বললো, আমরা তাওরাতে দেখতে পাই, চার জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে, তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রীলোকটির গুপ্তাঙ্গে এরূপভাবে ঢুকানো অবস্থায় দেখেছে, যেরূপ সুরমা-শলাকা সুরমাদানীটিতে ঢুকানো হয়, তাহলে তাদের উভয়কে রজম করা হবে। তিনি প্রশ্ন করলেনঃ তাহলে কোনো জিনিসটা তোমাদেরকে তাদেরকে রজম করতে বাধা দিচ্ছে? তারা উভয়ে বললো, আমাদের শাসন ক্ষমতা লোপ পেয়েছে। সুতরাং হত্যা করাকে আমরা অনুমোদন করি না।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সাক্ষীদের নিয়ে আসতে ডাকলেন। তারা চার জন সাক্ষী নিয়ে এলো। তারা সাক্ষ্য দিলো যে, সুরমা-শলাকা যেরূপে সুরমাদানীটির ভেতরে ঢুকে যায়, ঠিক সেরূপেই তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রীলোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থায় দেখেছে। অতঃপর নবী (ﷺ) তাদের রজম করার নির্দেশ দেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে একদল ইহুদি তাদের মধ্যকার এক পুরুষ ও এক নারীকে নিয়ে নবী صلى الله عليه وسلم-এর কাছে আসে। তিনি বলেন, তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী দুইজনকে আনতে। সূরিয়ার দুই পুত্র আনা হলে তিনি তাদের আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করেন, তাওরাতে এদের ব্যাপারে কী বিধান আছে। তারা জানায়, চারজন সাক্ষী স্পষ্টভাবে অপরাধ দেখার সাক্ষ্য দিলে উভয়কে রজম করা হবে। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, তাহলে তারা নিজেরা কেন রজম করছে না। তারা বলে, তাদের শাসনক্ষমতা চলে গেছে এবং হত্যা করতে তারা অনিচ্ছুক। এরপর নবী صلى الله عليه وسلم সাক্ষীদের ডাকেন; চারজন সাক্ষী এসে সাক্ষ্য দেয়। তারপর তিনি রজমের নির্দেশ দেন। হাদিসটির মূল শিক্ষা হলো, যিনার মতো গুরুতর মামলায় সাক্ষ্য ও যাচাই ছাড়া ফয়সালা নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুতর মামলায় সাক্ষ্যের বিষয় খুব কঠোরভাবে এসেছে।
  • নবী صلى الله عليه وسلم প্রথমে জ্ঞানী লোকদের কাছে দলিল জানতে চান।
  • চারজন সাক্ষী হাজির হওয়ার পরই পরবর্তী ফয়সালা হয়।
  • বিচারিক শাস্তি ব্যক্তিগত নয়, কর্তৃপক্ষের ফয়সালা হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন