৪০/৩৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৭২ - অসুস্থ ব্যক্তির হদে সহজ ব্যবস্থা

রোগীর উপর হাদ্দ কার্যকর সম্পর্কে

অসুস্থ অপরাধীর ক্ষেত্রে শাস্তির সহজ পদ্ধতি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৭২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّهُ أَخْبَرَهُ بَعْضُ، أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ مِنَ الأَنْصَارِ أَنَّهُ اشْتَكَى رَجُلٌ مِنْهُمْ حَتَّى أُضْنِيَ فَعَادَ جِلْدَةً عَلَى عَظْمٍ فَدَخَلَتْ عَلَيْهِ جَارِيَةٌ لِبَعْضِهِمْ فَهَشَّ لَهَا فَوَقَعَ عَلَيْهَا فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رِجَالُ قَوْمِهِ يَعُودُونَهُ أَخْبَرَهُمْ بِذَلِكَ وَقَالَ اسْتَفْتُوا لِي رَسُولَ اللَّهِ ﷺ فَإِنِّي قَدْ وَقَعْتُ عَلَى جَارِيَةٍ دَخَلَتْ عَلَىَّ .فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ وَقَالُوا مَا رَأَيْنَا بِأَحَدٍ مِنَ النَّاسِ مِنَ الضُّرِّ مِثْلَ الَّذِي هُوَ بِهِ لَوْ حَمَلْنَاهُ إِلَيْكَ لَتَفَسَّخَتْ عِظَامُهُ مَا هُوَ إِلاَّ جِلْدٌ عَلَى عَظْمٍ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ أَنْ يَأْخُذُوا لَهُ مِائَةَ شِمْرَاخٍ فَيَضْرِبُوهُ بِهَا ضَرْبَةً وَاحِدَةً .

আবূ উমামাহ ইবনু সাহল ইবনু হুনাইফ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কতক আনসারী সাহাবীর সূত্রে বর্ণনা করেন যে, তাদের একজন রোগে আক্রান্ত হয়ে হাড্ডিসার হয়ে যায়। এমতাবস্থায় তাদের কারো এক দাসী তার নিকট এলে সে শিহরিত হয়ে তার সঙ্গে সঙ্গম করে। তার গোত্রের লোকজন তাকে দেখতে এলে, সে তাদেরকে এ বিষয়ে অবহিত করে এবং বলে, তোমরা আমার ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গিয়ে এ বিষয়ে ফাতাওয়া চাইবে যে, আমার নিকট আগত দাসীর সঙ্গে আমি যিনা করেছি।তারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গিয়ে এ ঘটনা জানালো এবং বললো, রোগে শুকিয়ে তার মতো হাড্ডিসার হতে আমরা কোন লোককে দেখিনি। তাকে যদি আপনার নিকট বহন করে আনি তবে তার হাড়গোড় আলাদা হয়ে যাবে। তার হাড়ে চামড়া ছাড়া আর কিছুই নেই। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে আদেশ দিলেনঃ তারা যেন একশো পাতা বিশিষ্ট একটি ডাল নিয়ে তদ্বারা তাকে একবার প্রহার করে।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনসারী সাহাবীদের একজনের ঘটনা এসেছে। তিনি এত অসুস্থ ছিলেন যে, শরীর হাড়সার হয়ে গিয়েছিল। এক দাসী তার কাছে এলে তিনি তার সঙ্গে যিনায় লিপ্ত হন। পরে তার গোত্রের লোকেরা তাকে দেখতে এলে তিনি নিজের ঘটনা জানান এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে ফতওয়া জানতে বলেন। লোকেরা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গিয়ে তার দুর্বল শরীরের অবস্থা জানায়; তারা বলে, তাকে বহন করে আনলেও তার হাড় আলাদা হয়ে যাওয়ার ভয় আছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একশো পাতাবিশিষ্ট একটি ডাল নিয়ে একবার প্রহার করার নির্দেশ দেন। এই বর্ণনায় অপরাধকে ছেড়ে দেওয়া হয়নি, আবার অসুস্থতার অবস্থাও উপেক্ষা করা হয়নি। বিচারিক শাস্তির মধ্যে করুণা ও বাস্তব অবস্থার বিবেচনা এখানে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপরাধ স্বীকারের পর বিচারিক ফতওয়া চাওয়ার দৃষ্টান্ত এসেছে।
  • অসুস্থতার বাস্তব অবস্থা শাস্তি প্রয়োগে বিবেচনা করা হয়েছে।
  • শাস্তি বাতিল না করে সহজ পদ্ধতি নেওয়া হয়েছে।
  • ইসলামী বিচার শুধু কঠোরতা নয়, মানুষের অবস্থাও দেখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন