৪০/৩৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৮৮ - মদপানের শাস্তির ধারা

মাদক সেবনের পুনরাবৃত্তি করলে

মদপানের শাস্তি: হুনাইন থেকে পরের খলিফাদের আমল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৮৮

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، قَالَ وَجَدْتُ فِي كِتَابِ خَالِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ الْحَمِيدِ عَنْ عُقَيْلٍ أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَزْهَرِ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ قَالَأُتِيَ النَّبِيُّ ﷺ بِشَارِبٍ وَهُوَ بِحُنَيْنٍ فَحَثَى فِي وَجْهِهِ التُّرَابَ ثُمَّ أَمَرَ أَصْحَابَهُ فَضَرَبُوهُ بِنِعَالِهِمْ وَمَا كَانَ فِي أَيْدِيهِمْ حَتَّى قَالَ لَهُمُ «ارْفَعُوا» . فَرَفَعُوا فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ جَلَدَ أَبُو بَكْرٍ فِي الْخَمْرِ أَرْبَعِينَ ثُمَّ جَلَدَ عُمَرُ أَرْبَعِينَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ جَلَدَ ثَمَانِينَ فِي آخِرِ خِلاَفَتِهِ ثُمَّ جَلَدَ عُثْمَانُ الْحَدَّيْنِ كِلَيْهِمَا ثَمَانِينَ وَأَرْبَعِينَ ثُمَّ أَثْبَتَ مُعَاوِيَةُ الْحَدَّ ثَمَانِينَ .

‘আবদুর রহমান ইবনু আযহার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হুনাইনে অবস্থানকালে জনৈক মাতালকে তাঁর নিকট আনা হলো। তিনি তার মুখমণ্ডলে মাটি ছুঁড়ে মারলেন এবং তাকে প্রহার করতে সাহাবীদের নির্দেশ দিলেন। তারা তাদের জুতা ও হাতে যা ছিল তা দিয়ে তাকে প্রহার করতে লাগলেন, যতক্ষণ না তিনি তাদের বললেন, থামো। অতঃপর তারা প্রহার বন্ধ করলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তেকালের পর আবূ বকর (রাঃ) মদ পানের জন্য চল্লিশটি বেত্রাঘাত করেন। অতঃপর ‘উমর (রাঃ)-ও তার খিলাফাতের প্রথম পর্যায়ে চল্লিশটি বেত্রাঘাত করেন এবং পরবর্তী পর্যায়ে আশিটি বেত্রাঘাত করেন। অতঃপর ‘উসমান (রাঃ) আশি এবং চল্লিশ দু ধরনের শাস্তিই প্রয়োগ করেন। অতঃপর মু’আবিয়াহ (রাঃ) মদ পানের শাস্তি আশি বেত্রাঘাত নির্ধারণ করেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মদপানের শাস্তি সম্পর্কে একটি বিস্তৃত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হুনাইনে অবস্থানকালে এক মাতালকে তাঁর কাছে আনা হলে তিনি তার মুখে মাটি নিক্ষেপ করেন এবং সাহাবীদের প্রহার করতে বলেন। তারা জুতা ও হাতে যা ছিল তা দিয়ে প্রহার করেন, যতক্ষণ না তিনি থামতে বলেন। এরপর বর্ণনায় নবী (صلى الله عليه وسلم)-এর পরবর্তী সময়ের ধারা এসেছে। আবু বকর (রাঃ) মদপানের জন্য চল্লিশ বেত্রাঘাত করেন। উমর (রাঃ) প্রথমে চল্লিশ, পরে আশি করেন। উসমান (রাঃ) আশি ও চল্লিশ—দুই ধরনের শাস্তিই প্রয়োগ করেন। পরে মুয়াবিয়া (রাঃ) আশি নির্ধারণ করেন। এই হাদিস মদ্যপানের শাস্তির ইতিহাস, বিচারিক প্রয়োগ ও পরিবর্তন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদপান নবী (صلى الله عليه وسلم)-এর যুগে শাস্তিযোগ্য অপরাধ ছিল।
  • পরবর্তী খলিফাদের আমলে শাস্তির সংখ্যায় ভিন্নতা দেখা যায়।
  • বিচারিক সিদ্ধান্ত সময় ও পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।
  • হদ প্রয়োগ ব্যক্তিগত কাজ নয়; রাষ্ট্রীয় বা বিচারিক দায়িত্ব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন