৪০/৩৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৮৯ - চল্লিশ থেকে আশি বেত্রাঘাত
মাদক সেবনের পুনরাবৃত্তি করলে
মদপানের শাস্তি: চল্লিশ থেকে আশি বেত্রাঘাত
সুনানে আবূ দাউদ : ৪৪৮৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৮৯
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ، قَالَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ غَدَاةَ الْفَتْحِ وَأَنَا غُلاَمٌ شَابٌّ يَتَخَلَّلُ النَّاسَ يَسْأَلُ عَنْ مَنْزِلِ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأُتِيَ بِشَارِبٍ فَأَمَرَهُمْ فَضَرَبُوهُ بِمَا فِي أَيْدِيهِمْ فَمِنْهُمْ مَنْ ضَرَبَهُ بِالسَّوْطِ وَمِنْهُمْ مَنْ ضَرَبَهُ بِعَصًا وَمِنْهُمْ مَنْ ضَرَبَهُ بِنَعْلِهِ وَحَثَى رَسُولُ اللَّهِ ﷺ التُّرَابَ فَلَمَّا كَانَ أَبُو بَكْرٍ أُتِيَ بِشَارِبٍ فَسَأَلَهُمْ عَنْ ضَرْبِ النَّبِيِّ ﷺ الَّذِي ضَرَبَهُ فَحَزَرُوهُ أَرْبَعِينَ فَضَرَبَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ فَلَمَّا كَانَ عُمَرُ كَتَبَ إِلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ إِنَّ النَّاسَ قَدِ انْهَمَكُوا فِي الشُّرْبِ وَتَحَاقَرُوا الْحَدَّ وَالْعُقُوبَةَ .قَالَ هُمْ عِنْدَكَ فَسَلْهُمْ . وَعِنْدَهُ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ فَسَأَلَهُمْ فَأَجْمَعُوا عَلَى أَنْ يَضْرِبَ ثَمَانِينَ . قَالَ وَقَالَ عَلِيٌّ إِنَّ الرَّجُلَ إِذَا شَرِبَ افْتَرَى فَأَرَى أَنْ يَجْعَلَهُ كَحَدِّ الْفِرْيَةِ .قَالَ أَبُو دَاوُدَ أَدْخَلَ عُقَيْلُ بْنُ خَالِدٍ بَيْنَ الزُّهْرِيِّ وَبَيْنَ ابْنِ الأَزْهَرِ فِي هَذَا الْحَدِيثِ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَزْهَرِ عَنْ أَبِيهِ .
‘আবদুর রহমান ইবনু আযহার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মাক্কাহ বিজয়ের দিন সকালবেলা রাসূলুল্লাহ (ﷺ)-কে জনতার ভিড়ের মধ্যে পদব্রজে খালিদ ইবনুল ওয়ালীদের (রাঃ) শিবিরের সন্ধান করতে দেখি। আমি তখন উঠতি বয়সের যুবক। তাঁর নিকট এক মদ্যপায়ীকে উপস্থিত করা হলে তাঁর নির্দেশে লোকজন তাকে তাদের হাতের নিকট সহজলভ্য জিনিস দ্বারা প্রহার করে। তাদের কেউ চাবুক দ্বারা, কেউ লাঠি দ্বারা এবং কেউবা নিজেদের জুতা দ্বারা তাকে প্রহার করে। আর রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি ধুলা নিক্ষেপ করেন।আবূ বকর (রাঃ)-এর সময় এক মদপায়ীকে উপস্থিত করা হলে তিনি লোকজনকে প্রশ্ন করেন যে, নবী (ﷺ) উক্ত ব্যক্তিকে কয়টি বেত্রাঘাত করেছেন? তারা চল্লিশবার বেত্রাঘাতের কথা উল্লেখ করে। অতএব আবূ বকর (রাঃ) চল্লিশটি বেত্রাঘাত করেন।‘উমর (রাঃ) খলিফা হলে খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ) তাকে লিখে পাঠান যে, লোকজন মাদক গ্রহণের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করছে এবং হাদ্দ ও শাস্তির ভয়কে পরোয়া করছে না। ‘উমর (রাঃ) বলেন, আপনার নিকট যারা আছে তাদের প্রশ্ন করুন। তার সংগে ছিলেন সর্বাগ্রে ইসলাম গ্রহণকারী মুহাজিরগণ। তিনি তাদের নিকট প্রশ্ন করলে তারা আশিটি বেত্রাঘাত সম্পর্কে ঐকমত্য হন। বর্ণনাকারী বলেন, ‘আলী (রাঃ) বলেছেন, কোন ব্যক্তি মাদক গ্রহণ করলে সে মিথ্যা কথা বলে। অতএব আমি মনে করি, তাকে মিথ্যা বলার শাস্তির মতই শাস্তি দেয়া উচিৎ।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কা বিজয়ের দিনের একটি ঘটনা এবং পরবর্তী খলিফাদের আমলে মদপানের শাস্তি নিয়ে আলোচনা এসেছে। বর্ণনাকারী বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-কে জনতার ভিড়ে খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)-এর শিবির খুঁজতে দেখেছেন। তখন এক মদ্যপায়ীকে আনা হলে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশে লোকেরা হাতের কাছে থাকা জিনিস দিয়ে তাকে প্রহার করে, আর তিনি তার প্রতি ধূলা নিক্ষেপ করেন। পরে আবু বকর (রাঃ)-এর কাছে মদ্যপায়ী আনা হলে তিনি জিজ্ঞেস করেন, নবী (صلى الله عليه وسلم) কতবার প্রহার করেছিলেন। তারা চল্লিশের কথা বললে তিনি চল্লিশ করেন। উমর (রাঃ)-এর সময়ে মদপান বেড়ে গেলে তিনি পরামর্শ নেন, এবং আশি বেত্রাঘাতে ঐকমত্য হয়। আলী (রাঃ) মদপান ও মিথ্যা অপবাদের সম্পর্ক তুলে ধরেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদপানের শাস্তি নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর আমল অনুসরণ করা হয়েছে।
- আবু বকর (রাঃ) সিদ্ধান্তের আগে সাহাবীদের কাছ থেকে তথ্য নিয়েছেন।
- উমর (রাঃ) গুরুতর সামাজিক পরিস্থিতিতে পরামর্শ করেছেন।
- মদপান মানুষের কথাবার্তা ও আচরণে খারাপ প্রভাব ফেলতে পারে।
