৪১/৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৫১২ - হাদিয়া গ্রহণ, সদাকা বর্জন ও বিষযুক্ত ছাগী

কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে?

হাদিয়া, সদাকা ও খায়বারের বিষযুক্ত ছাগী

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫১২

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلاَ يَأْكُلُ الصَّدَقَةَ . وَحَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ فِي مَوْضِعٍ آخَرَ عَنْ خَالِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ وَلَمْ يَذْكُرْ أَبَا هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْبَلُ الْهَدِيَّةَ وَلاَ يَأْكُلُ الصَّدَقَةَ .زَادَ فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ " ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ " . فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ " مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ " .قَالَتْ إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ. فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ ﷺ فَقُتِلَتْ ثُمَّ قَالَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ " مَا زِلْتُ أَجِدُ مِنَ الأَكْلَةِ الَّتِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হাউদিয়া গ্রহণ করতেন কিন্তু সদাক্বাহ গ্রহণ করতেন না। বর্ণনাকারী বলেন, খায়বারে এক ইয়াহুদী মহিলা একটি ভুনা বকরিতে বিষ মিশিয়ে তাঁকে হাউদিয়া দেয়। রাসূলুল্লাহ (ﷺ) তা হতে আহার করেন এবং লোকজনও আহার করে। তিনি বললেন: তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও। কারণ এটি আমাকে অবহিত করেছে যে, এটি বিষযুক্ত। (বিষক্রিয়ার ফলে) বিশ্‌র ইবনুল বারাআ ইবনু মা’রূর আল-আনসারী (রাঃ) মারা যান।তিনি ইয়াহুদী মহিলাকে ডেকে এনে প্রশ্ন করেনঃ তুমি যা করলে তা করতে তোমার কিসে প্ররোচিত করেছে? সে বললো, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমি যা করেছি তাতে আপনার ক্ষতি হবে না। আর যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আমি আপনার থেকে মানুষকে শান্তি দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হলো। অতঃপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেনঃ আমি সর্বদা সেই লোকমার ব্যাথা অনুভব করছি যা আমি খায়বারে খেয়েছিলাম। এই সময়ে তা আমার প্রধান ধমনি কেটে দিচ্ছে।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৫১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে প্রথমে বলা হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু সদাকা গ্রহণ করতেন না। এরপর খায়বারের বিষযুক্ত ছাগীর ঘটনা এসেছে। এক ইহুদি নারী ভুনা ছাগীতে বিষ মিশিয়ে তাঁকে হাদিয়া দেয়। নবী صلى الله عليه وسلم এবং লোকজন তা থেকে খান। তারপর তিনি বলেন, হাত গুটিয়ে নাও, কারণ ছাগী তাঁকে জানিয়েছে যে সেটি বিষযুক্ত। বিষক্রিয়ায় বিশর ইবনু বারা ইবনু মারূর আনসারি মারা যান। নারীটিকে জিজ্ঞেস করলে সে বলে, আপনি নবী হলে ক্ষতি হবে না, আর বাদশাহ হলে মানুষকে আপনার থেকে শান্তি দিলাম। এরপর নবী صلى الله عليه وسلم নির্দেশ দিলে তাকে হত্যা করা হয়। শেষ অংশে নবী صلى الله عليه وسلم তাঁর মৃত্যুরোগে খায়বারের সেই লোকমার ব্যথার কথা বলেন। হাদিসটি হাদিয়া, সতর্কতা, বিষপ্রয়োগের বিচার এবং দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু সদাকা খেতেন না—এ কথা এখানে এসেছে।
  • বিপদ বুঝে সঙ্গীদের হাত থামাতে বলা হয়েছে।
  • বিষক্রিয়ায় বিশর রা. মারা গেলে নারীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
  • নবী صلى الله عليه وسلم মৃত্যুরোগে খায়বারের বিষের ব্যথার কথা বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন