৪১/৭. অধ্যায়ঃ
কেউ স্বীয় গোলামকে হত্যা বা অঙ্গছেদন করলে তাকেও কি অনুরূপ করা হবে?
সুনানে আবু দাউদ : ৪৫১৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৫১৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَتَلَ عَبْدَهُ قَتَلْنَاهُ وَمَنْ جَدَعَ عَبْدَهُ جَدَعْنَاهُ " .
সামূরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: যে ব্যক্তি তার দাসকে হত্যা করবে আমরা তাকে হত্যা করবো এবং যে তার দাসের অঙ্গহানি করবে আমরাও তার মতই অঙ্গহানি করবো।
দূর্বলঃ যঈফাহ হা/৩৪৭৩।[৪৫১৪] তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ।
