৪১/১০. অধ্যায়ঃ
হত্যাকারী থেকে সমান প্রতিশোধ নেয়া
সুনানে আবু দাউদ : ৪৫২৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৫২৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ جَارِيَةً، وُجِدَتْ، قَدْ رُضَّ رَأْسُهَا بَيْنَ حَجَرَيْنِ فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ هَذَا أَفُلاَنٌ أَفُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ فَأَوْمَتْ بِرَأْسِهَا فَأُخِذَ الْيَهُودِيُّ فَاعْتَرَفَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرَضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদা একটি বালিকাকে দুইটি পাথরের মাঝখানে মাথা থেঁতলিয়ে দেয়া অবস্থায় পাওয়া গেলো। তাকে প্রশ্ন করা হলো, তোমার সঙ্গে এরূপ ব্যবহার কে করেছে; অমুকে না অমুকে? শেষে এক ইহুদির নাম নিলে সে মাথা নাড়িয়ে হ্যাঁ-সূচক ইঙ্গিত করলো। তখন ঐ ইহুদিকে গ্রেপ্তার করে আনা হলে সে অপরাধ স্বীকার করলো। অতঃপর নবী (ﷺ) পাথর দিয়ে তার মাথা থেঁতলিয়ে দেয়ার নির্দেশ দেন।
