২/১৮. অধ্যায়ঃ
কোন ব্যক্তি মসজিদে প্রবেশের সময় যে দোয়া পাঠ করবে
সুনানে আবু দাউদ : ৪৬৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬৬
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ لَقِيتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ فَقُلْتُ لَهُ بَلَغَنِي أَنَّكَ حَدَّثْتَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ " أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ " . قَالَ أَقَطُّ قُلْتُ نَعَمْ . قَالَ فَإِذَا قَالَ ذَلِكَ قَالَ الشَّيْطَانُ حُفِظَ مِنِّي سَائِرَ الْيَوْمِ .
হাইওয়াহ ইবনু শুরায়িহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উকবা ইবন মুসলিমের সাথে সাক্ষাৎ করে বলি, আমি জানতে পারলাম যে, আপনার নিকট আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) হতে এ হাদীস বর্ণিত হয়েছেঃ নবী (ﷺ) মসজিদে প্রবেশের সময় বলতেনঃ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (আউযু বিল্লাহিল ‘আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়াসুলতানিহিল কাদীম মিনাশ শায়তানির রাজীম) ‘‘আমি আশ্রয় প্রার্থনা করছি, অতীব মর্যাদা ও চিরন্তন পরাক্রমশালীর অধিকারী মহান আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে।’’ উকবা (রাঃ) বললেন, এতটুকুই? আমি বললাম, হ্যাঁ। উকবা (রাঃ) বললেন, কেউ এ দোয়া পাঠ করলে শয়তান বলে, এ লোকটি আমার (অনিষ্ট ও কুমন্ত্রণা) থেকে সারা দিনের জন্য বেঁচে গেল।
সহীহঃ বুখারী ও মুসলিম।
