৪২/১৭. অধ্যায়ঃ
তাকদীর সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪৭০৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৭০৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ إِسْرَائِيلَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي قَوْلِهِ { وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ } " وَكَانَ طُبِعَ يَوْمَ طُبِعَ كَافِرًا " .
উবাই ইবনু কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আল্লাহর এ বাণী সম্পর্কে বলতে শুনেছি : ‘‘আর গোলামটি, যার মাতা-পিতা ছিল মুমিন” (সূরা কাহফ: ৮০), যেদিন সিল মারা হয়েছিল সেদিন তাকে কাফের হিসেবেই সিল মারা হয়েছিল।
