২/২২. অধ্যায়ঃ
মসজিদে থুতু ফেলা অপছন্দনীয়
সুনানে আবু দাউদ : ৪৮১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৮১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ الْجُذَامِيِّ، عَنْ صَالِحِ بْنِ خَيْوَانَ، عَنْ أَبِي سَهْلَةَ السَّائِبِ بْنِ خَلاَّدٍ، - قَالَ أَحْمَدُ - مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَجُلاً أَمَّ قَوْمًا فَبَصَقَ فِي الْقِبْلَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ فَرَغَ " لاَ يُصَلِّي لَكُمْ " . فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " نَعَمْ " . وَحَسِبْتُ أَنَّهُ قَالَ " إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ " .
আবূ সাহলা আস-সাইব ইবনু খালাদ (রাঃ) হতে বর্ণিতঃ
ইমাম আহমাদ (রহঃ) বলেন, তিনি ছিলেন নবী (ﷺ)-এর সাহাবী। এক ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করার সময় কিবলার দিকে থুতু ফেললে রাসূলুল্লাহ (ﷺ) তা লক্ষ্য করলেন। লোকটি সালাত শেষ করলে রাসূলুল্লাহ (ﷺ) (উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে) বললেনঃ এ ব্যক্তি তোমাদের সালাত আদায় করাবে না (আর ইমামতি করবে না)। পরবর্তীতে লোকটি তাদের ইমামতি করতে চাইলে তারা তাকে নিষেধ করে এবং তার সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্তিও অবহিত করে। অতঃপর লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে অবহিত করলে তিনি বললেনঃ হ্যাঁ। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, রাসূলুল্লাহ (ﷺ) একথাও বলেছেনঃ তুমি আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ।
