৪৩/৪৪. অধ্যায়ঃ
ছিদ্রান্বেষণ নিষেধ
সুনানে আবু দাউদ : ৪৮৮৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৮৮৮
حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّمْلِيُّ، وَابْنُ، عَوْفٍ - وَهَذَا لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ ثَوْرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ " . فَقَالَ أَبُو الدَّرْدَاءِ كَلِمَةٌ سَمِعَهَا مُعَاوِيَةُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا .
মু‘আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: তুমি যদি মানুষের গোপন দোষ তালাশ করো তাহলে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে অথবা তাদের ক্ষতির সীমানায় পৌঁছে দিবে। অতঃপর আবু দারদা (রাঃ) বললেন, এ কথা মুয়াবিয়া (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন, মহান আল্লাহ তাকে এর মাধ্যমে লাভবান করুন।
