৪৩/৪৯. অধ্যায়ঃ
প্রতিশোধ গ্রহণ
সুনানে আবু দাউদ : ৪৮৯৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৮৯৮
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، - الْمَعْنَى وَاحِدٌ - قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ كُنْتُ أَسْأَلُ عَنْ الاِنْتِصَارِ، { وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهِ فَأُولَئِكَ مَا عَلَيْهِمْ مِنْ سَبِيلٍ } فَحَدَّثَنِي عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ أُمِّ مُحَمَّدٍ امْرَأَةِ أَبِيهِ قَالَ ابْنُ عَوْنٍ وَزَعَمُوا أَنَّهَا كَانَتْ تَدْخُلُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ قَالَتْ أُمُّ الْمُؤْمِنِينَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَنَا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَجَعَلَ يَصْنَعُ شَيْئًا بِيَدِهِ فَقُلْتُ بِيَدِهِ حَتَّى فَطَنْتُهُ لَهَا فَأَمْسَكَ وَأَقْبَلَتْ زَيْنَبُ تَقْحَمُ لِعَائِشَةَ رضى الله عنها فَنَهَاهَا فَأَبَتْ أَنْ تَنْتَهِيَ فَقَالَ لِعَائِشَةَ " سُبِّيهَا " فَسَبَّتْهَا فَغَلَبَتْهَا فَانْطَلَقَتْ زَيْنَبُ إِلَى عَلِيٍّ رضى الله عنه فَقَالَتْ إِنَّ عَائِشَةَ رضى الله عنها وَقَعَتْ بِكُمْ وَفَعَلَتْ . فَجَاءَتْ فَاطِمَةُ فَقَالَ لَهَا " إِنَّهَا حِبَّةُ أَبِيكِ وَرَبِّ الْكَعْبَةِ " . فَانْصَرَفَتْ فَقَالَتْ لَهُمْ إِنِّي قُلْتُ لَهُ كَذَا وَكَذَا فَقَالَ لِي كَذَا وَكَذَا . قَالَ وَجَاءَ عَلِيٌّ رضى الله عنه إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَلَّمَهُ فِي ذَلِكَ .
ইবনু ‘আওন (রহঃ) হতে বর্ণিতঃ
আমি প্রতিশোধ গ্রহণ ও আল্লাহর বাণী সম্পর্কে প্রশ্ন করতাম, “তবে নির্যাতিত হওয়ার পর যারা প্রতিশোধ নেয় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না” (সূরা শূরা: ৪১)।আলী ইবন যায়িদ ইবন জুদআন তাঁর বিমাতা উম্মু মুহাম্মাদ সূত্রে আমার নিকট বর্ণনা করেন, ইবন আওন বলেন, তাঁদের বর্ণনানুযায়ী তাঁর বিমাতা উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) এর নিকট যাতায়াত করতেন।মুহাম্মাদ বলেন, উম্মুল মুমিনীন বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলেন, তখন আমার নিকট যায়নাব বিনতে জাহশ (রাঃ) উপস্থিত ছিলেন। তিনি (ﷺ) হাত দিয়ে কিছু করতে (আমাকে স্পর্শ করতে) চাইলেন। আমি হাতের ইশারায় যায়নাবের উপস্থিতি সম্পর্কে তাঁকে জানালাম। রাসূলুল্লাহ (ﷺ) থেমে গেলেন।এরপর যায়নাব (রাঃ) অগ্রসর হয়ে আয়িশা (রাঃ) কে গালি দিতে লাগলেন। তখন নবী (ﷺ) তাঁকে গালি দিতে বারণ করলেন কিন্তু তিনি বিরত হলেন না। রাসূলুল্লাহ (ﷺ) আয়িশা (রাঃ) কে বললেন, তুমিও তাঁকে গালি দাও। তারপর আয়িশা (রাঃ)-ও তাঁকে গালি দিলেন এবং তাঁকে পরাভূত করলেন।অতঃপর যায়নাব (রাঃ) আলী (রাঃ) এর নিকট গিয়ে অভিযোগ করলেন যে, আয়িশা (রাঃ) তোমাদের গালি দিয়েছে এবং এ কাজ করেছে। অতঃপর ফাতিমা (রাঃ) এলেন। তিনি (ﷺ) তাঁকে বললেন, কা'বার রবের শপথ! নিশ্চয়ই সে তোমার আব্বার প্রিয়তমা। অতঃপর তিনি ফিরে গিয়ে তাঁদেরকে বললেন, আমি তাঁকে (আব্বাকে) এই এই কথা বলেছি এবং এর উত্তরে তিনি এই এই কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, অতঃপর আলী (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে এ বিষয়ে আলোচনা করলেন।
[৪৮৯৬] আহমাদ। সানাদে ‘আলী ইবনু যায়িদ দুর্বল।
