৪৩/৭০. অধ্যায়ঃ
মন্দ নাম পরিবর্তন করা
সুনানে আবু দাউদ : ৪৯৫৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৯৫৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " مَا اسْمُكَ " . قَالَ حَزْنٌ . قَالَ " أَنْتَ سَهْلٌ " . قَالَ لاَ السَّهْلُ يُوطَأُ وَيُمْتَهَنُ . قَالَ سَعِيدٌ فَظَنَنْتُ أَنَّهُ سَيُصِيبُنَا بَعْدَهُ حُزُونَةٌ . قَالَ أَبُو دَاوُدَ وَغَيَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم اسْمَ الْعَاصِ وَعَزِيزٍ وَعَتَلَةَ وَشَيْطَانٍ وَالْحَكَمِ وَغُرَابٍ وَحُبَابٍ وَشِهَابٍ فَسَمَّاهُ هِشَامًا وَسَمَّى حَرْبًا سَلْمًا وَسَمَّى الْمُضْطَجِعَ الْمُنْبَعِثَ وَأَرْضًا تُسَمَّى عَفِرَةَ سَمَّاهَا خَضِرَةَ وَشِعْبَ الضَّلاَلَةِ سَمَّاهُ شِعْبَ الْهُدَى وَبَنُو الزِّنْيَةِ سَمَّاهُمْ بَنِي الرِّشْدَةِ وَسَمَّى بَنِي مُغْوِيَةَ بَنِي رِشْدَةَ . قَالَ أَبُو دَاوُدَ تَرَكْتُ أَسَانِيدَهَا لِلاِخْتِصَارِ .
সাঈদ ইবনুল মুসাইয়াব (রহঃ) হতে তার পিতা এবং তার দাদার সূত্রে হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাকে প্রশ্ন করলেন, “তোমার নাম কী?” তিনি বললেন, “হাযন (কঠিন)।” তিনি (ﷺ) বললেন: “তোমার নাম সাহল (সহজ)।” তিনি বললেন, “না, কারণ সহজ-সরলকে পদদলিত করা হয়, অপমান করা হয়।” বর্ণনাকারী সাঈদ (রাঃ) বলেন, “আমি ধারণা করলাম যে, অচিরেই আমাদের উপর বিপদ বা কঠোরতা নেমে আসতে পারে।”ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, নবী (ﷺ) আস (অবাধ্য), আযীয (পরাক্রমশালী), আতলাহ (কঠিন), শয়তান, হাকাম (বিচারক), গুরাব (কাক), হুবাব (সাপ) ও শিহাব (উল্কা) নামকে পরিবর্তন করে রেখেছেন হিশাম।তিনি হারব (যুদ্ধ) এর পরিবর্তে সালাম (শান্তি), মুদতাজি (শয়নকারী) কে মুনবাইস (জাগরিত), আফিরা (অনুর্বর) নামক এলাকাকে খাদিরা (সবুজ), আদ-দালালাহ (বিপথ) উপত্যকাকে আল-হুদা (হিদায়াতের পথ), বনী যানিয়া (জারজ সন্তান) এর নাম বনী রিশদা (নির্মল সন্তান) এবং বনী মুগবিয়া (বিপথগামী নারীর সন্তান) এর বনী রিশদা (হিদায়াতপ্রাপ্ত নারীর সন্তান) নামকরণ করেছেন।
