৪৩/১০৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫০৬৫ - দুই সহজ আমল ও জান্নাতের আশা
ঘুমানোর সময় তাসবিহ পাঠ সম্পর্কে
সালাতের পর ও ঘুমের আগে দুই সহজ তাসবীহ
সুনানে আবূ দাউদ : ৫০৬৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৬৫
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لاَ يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ».فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَعْقِدُهَا بِيَدِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ قَالَ «يَأْتِي أَحَدَكُمْ - يَعْنِي الشَّيْطَانَ - فِي مَنَامِهِ فَيُنَوِّمُهُ قَبْلَ أَنْ يَقُولَهُ وَيَأْتِيهِ فِي صَلاَتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةً قَبْلَ أَنْ يَقُولَهَا».
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু’টি বিষয় বা দু’টি অভ্যাসের প্রতি যে মুসলিম খেয়াল রাখবে সে নিশ্চয়ই জান্নাতে যাবে। অভ্যাস দু’টি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা কম। তা হলো(১) প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আল্হামদু লিল্লাহ ও দশবার আল্লাহু আকবার বলবে। মুখে (পাঁচ ওয়াক্তে) এর সংখ্যা একশ পঞ্চাশ, কিন্তু মীযানে তা একহাজার পাঁচশ।(২) যখন শয্যায় যাবে চৌত্রিশ বার আল্লাহু আকবার, তেত্রিশ বার আল্হামদু লিল্লাহ ও তেত্রিশ বার সুবহানাল্লাহ বলবে। তা মুখে একশ কিন্তু মীযানে একহাজার।‘আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা হাতের আঙ্গুলে গণনা করতে দেখেছি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! অভ্যাস দু’টি সহজ হওয়া সত্ত্বেও এর আমলকারীর সংখ্যা কম কেন? তিনি বললেনঃ তোমরা বিছানায় ঘুমাতে গেলে শয়তান তোমাদের কোন লোককে তা বলার আগেই ঘুম পাড়িয়ে দেয়। আর সালাতের মধ্যে শয়তান এসে তার বিভিন্ন প্রয়োজনীয় কাজের কথা স্মরণ করিয়ে দেয় এবং সে ঐগুলো বলার আগেই প্রয়োজনের দিকে চলে যায়।
সুনানে আবূ দাউদ হাদিস ৫০৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুইটি অভ্যাসের কথা বলেছেন। যে মুসলিম এগুলোর প্রতি খেয়াল রাখবে, সে জান্নাতে যাবে—এ কথা হাদিসে সরাসরি এসেছে। প্রথম আমল হলো প্রত্যেক সালাতের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহু আকবার বলা। পাঁচ ওয়াক্তে মুখে এর সংখ্যা একশ পঞ্চাশ হলেও মীযানে তা এক হাজার পাঁচশ। দ্বিতীয় আমল হলো শোয়ার সময় চৌত্রিশবার আল্লাহু আকবার, তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবার সুবহানাল্লাহ বলা। এটি মুখে একশ, কিন্তু মীযানে এক হাজার। সাহাবীরা জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم বলেন, আমল সহজ হলেও শয়তান ঘুম বা প্রয়োজনের কথা মনে করিয়ে মানুষকে তা থেকে সরিয়ে দেয়। তাই সালাতের পর জিকির ও ঘুমের আগে তাসবীহের জন্য সচেতন থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের পর ছোট জিকিরও মীযানে বড় মূল্য পায় বলে হাদিসে এসেছে।
- ঘুমের আগে তাসবীহ সহজ হলেও নিয়মিত করা দরকার।
- শয়তান মানুষকে জিকিরের আগে ঘুম বা কাজে ব্যস্ত করতে পারে।
- আঙ্গুলে গুনে জিকির করার কথা এই বর্ণনায় এসেছে।
