৪৩/১৩৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫১৬৬ - মুখে চড় ও মুক্তির নির্দেশ

দাস-দাসীর হক

দাসীর মুখে চড়: নববী নির্দেশে মুক্তি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫১৬৬

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ كُنَّا نُزُولاً فِي دَارِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ وَفِينَا شَيْخٌ فِيهِ حِدَّةٌ وَمَعَهُ جَارِيَةٌ فَلَطَمَ وَجْهَهَا فَمَا رَأَيْتُ سُوَيْدًا أَشَدَّ غَضَبًا مِنْهُ ذَاكَ الْيَوْمَ قَالَ عَجَزَ عَلَيْكَ إِلاَّ حُرُّ وَجْهِهَا لَقَدْ رَأَيْتُنَا سَابِعَ سَبْعَةٍ مِنْ وَلَدِ مُقَرِّنٍ وَمَا لَنَا إِلاَّ خَادِمٌ فَلَطَمَ أَصْغَرُنَا وَجْهَهَا فَأَمَرَنَا النَّبِيُّ ﷺ بِعِتْقِهَا.

হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা সুয়াইদ ইবনু মুক্বাররিন (রাঃ) এর বাড়ীতে থাকতাম। আমাদের সঙ্গে একজন মেজাজী বৃদ্ধ ছিলেন এবং তার সঙ্গে একটি দাসী ছিল। তিনি তার চেহারায় চড় মারলেন। এ কারণে, সুয়াইদ (রাঃ) এতোটা উত্তেজিত হয়েছিলেন যে, আমরা তাকে এমন উত্তেজিত হতে আর দেখিনি। তিনি বললেন, তুমি কি তার চেহারা ছাড়া (মারার জন্য) আর কোন জায়গা পেলে না?। আমি দেখেছি যে, আমাদের মুক্বাররিনের সাতটি সন্তান। আমাদের মাত্র একজন খাদেম ছিল। আমাদের কনিষ্ঠজন তার মুখে চড় মেরেছিল বিধায় নবী (ﷺ) আমাদেরকে তাকে আযাদ করার নির্দেশ দিলেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৫১৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সুয়াইদ ইবনু মুকাররিন (রাঃ)-এর বাড়ির একটি ঘটনা এসেছে। এক মেজাজী বৃদ্ধ তার সঙ্গে থাকা দাসীর মুখে চড় মারেন। এতে সুয়াইদ (রাঃ) খুব রাগান্বিত হন। তিনি বলেন, তোমার জন্য তাকে আযাদ করা ছাড়া অন্য পথ নেই। এরপর তিনি নিজেদের পুরোনো ঘটনা বলেন: মুকাররিন পরিবারের সাতজন সন্তান ছিল, তাদের মাত্র একজন খাদেম ছিল। তাদের কনিষ্ঠজন সেই খাদেমের মুখে চড় মারলে নবী صلى الله عليه وسلم তাকে মুক্ত করার নির্দেশ দেন। এই হাদিসে অধীন ব্যক্তির মুখে আঘাত করার ভয়াবহতা স্পষ্ট। মুখ মানুষের সম্মানের জায়গা। ইসলামে অধীনদের সঙ্গে আচরণে সীমা আছে। রাগ, মেজাজ বা মালিকানা কাউকে অন্যের সম্মান নষ্ট করার অধিকার দেয় না। ভুল হলে সংশোধন করা যায়, কিন্তু অপমান ও আঘাতের পথ গ্রহণযোগ্য নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অধীন ব্যক্তির মুখে আঘাত করা গুরুতর অন্যায়।
  • চড় মারার ঘটনায় দাসমুক্তির নির্দেশ এসেছে।
  • মেজাজের কারণে অন্যের মর্যাদা নষ্ট করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন