২/৩৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫২৭ - আযানের পূর্ণ জবাবের শিক্ষা
মুয়াজ্জিনের আজানের জবাবে যা বলতে হয়
আযানের জবাব ও লা হাওলা বলার নিয়ম
সুনানে আবূ দাউদ : ৫২৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫২৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسَافٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عُمَرَ بْنِ الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «إِذَا قَالَ الْمُؤَذِّنُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ أَحَدُكُمُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَإِذَا قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ . قَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ . فَإِذَا قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ قَالَ حَىَّ عَلَى الْفَلاَحِ قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ " .
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার-এর জওয়াবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এবং আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ-এর জওয়াবে আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জওয়াবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, অতঃপর হাইয়্যা ‘আলাস্-সলাহ-এর জওয়াবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তারপর হাইয়্যা ‘আলাল-ফালাহ-এর জওয়াবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তারপর যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার এর জওয়াবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং লা-ইলাহা ইল্লাল্লাহ-এর জওয়াবে লা-ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
সুনানে আবূ দাউদ হাদিস ৫২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আযানের জবাব ধাপে ধাপে শিখিয়েছেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, শ্রোতাও আল্লাহু আকবার বলবে। শাহাদাতের বাক্যগুলোর জবাব একই বাক্যে দেওয়া হবে। কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়্যা আলাস-সালাত এবং হাইয়্যা আলাল-ফালাহ বলে, তখন জবাবে বলা হবে: লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর শেষের আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহর জবাবও একইভাবে দেওয়া হবে। হাদিসে বলা হয়েছে, এগুলো অন্তর থেকে বললে সে জান্নাতে প্রবেশ করবে। তাই আযানের জবাব শুধু মুখে বলা নয়; এতে মন থেকে ঈমান, বিনয় ও আল্লাহর সাহায্যের ওপর ভরসা থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আযানের প্রতিটি বাক্যের জবাব মনোযোগ দিয়ে দেওয়া উচিত।
- হাইয়্যা আলাস-সালাত ও হাইয়্যা আলাল-ফালাহর জবাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা শেখানো হয়েছে।
- আযানের জবাব অন্তর থেকে বলা গুরুত্বপূর্ণ।
- হাদিসে এই আমলের সঙ্গে জান্নাতে প্রবেশের সুসংবাদ এসেছে।
