২/৩৭. অধ্যায়ঃ
ইকামতের জবাবে কী বলতে হবে?
সুনানে আবু দাউদ : ৫২৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫২৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ، حَدَّثَنِي رَجُلٌ، مِنْ أَهْلِ الشَّامِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَوْ عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ بِلاَلاً أَخَذَ فِي الإِقَامَةِ فَلَمَّا أَنْ قَالَ قَدْ قَامَتِ الصَّلاَةُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا " . وَقَالَ فِي سَائِرِ الإِقَامَةِ كَنَحْوِ حَدِيثِ عُمَرَ - رضى الله عنه - فِي الأَذَانِ .
আবূ উমামাহ (রাঃ) সূত্রে অথবা নাবী (ﷺ) -এর কোন সাহাবী হতে বর্ণিতঃ
বিলাল (রাঃ) ইকামত দিলেন। তিনি ‘কদ কামাতিস সালাত’ (قَدْ قَامَتِ الصَّلاَةُ) বললে নবী (ﷺ) বললেনঃ “আকামাহুল্লাহু ওয়া আদামাহু।” আর নবী (ﷺ) ইকামতের অবশিষ্ট শব্দগুলোর জওয়াব ঐরূপ দিলেন যেরূপ উমর (রাঃ) বর্ণিত পূর্বোক্ত হাদিসে আজান সম্পর্কে বলা হয়েছে।
দুর্বল : ইরওয়া ২৪১।[৫২৭] বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (১/৪১১), নাসায়ী ‘আমালুল ইয়াওমি ওয়াল লায়লাহ, (হাঃ ১০৩)। এর সানাদ দুর্বল। এতে শামের জনৈক অজ্ঞাত লোক রয়েছে। এছাড়া সানাদে মুহাম্মাদ ইবনু সাবিত সত্যবাদী তবে হাদীস বর্ণনায় শিথিল এবং শাহর ইবনু হাওশাব সত্যবাদী, কিন্তু তার বহু মুরসাল বর্ণনা ও সংশয় আছে। অনুরূপ রয়েছে ‘আত তাক্বরীব’ গ্রন্থে।শায়খ আলবানী (রহঃ) ‘ইরওয়াউল গালীল’ গ্রন্থে বলেনঃ এ সানাদটি খুবই নিকৃষ্ট। সানাদে মুহাম্মাদ ইবনু সাবিত দুর্বল। অনুরূপ শাহর ইবনু হাওশাব। তাছাড়া তাদের দু’জনের মাঝে অবস্থিত ব্যক্তিটি অজ্ঞাত। ইমাম বায়হাক্বীও হাদীসটি দুর্বল হওয়ার দিকে ইঙ্গিত দিয়েছেন।
