২/৪৭. অধ্যায়ঃ
জামাআত পরিত্যাগের ব্যাপারে সাবধান বাণী
সুনানে আবু দাউদ : ৫৪৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫৪৯
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ الأَصَمِّ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُوا حُزَمًا مِنْ حَطَبٍ ثُمَّ آتِيَ قَوْمًا يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقُهَا عَلَيْهِمْ " . قُلْتُ لِيَزِيدَ بْنِ الأَصَمِّ يَا أَبَا عَوْفٍ الْجُمُعَةَ عَنَى أَوْ غَيْرَهَا قَالَ صُمَّتَا أُذُنَاىَ إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَأْثِرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا ذَكَرَ جُمُعَةً وَلاَ غَيْرَهَا .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার ইচ্ছা হয়, আমি আমার যুবকদের লাকড়ির বোঝা জমা করার নির্দেশ দেই, অতঃপর যারা কোন কারণ ছাড়া নিজ নিজ ঘরে সালাত আদায় করে, সেগুলো দিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেই। বর্ণনাকারী বলেন, আমি ইয়াজিদ ইবনুল আসমকে বললাম, হে আবূ আওফ! রাসূলুল্লাহ (ﷺ) জামাআত বলতে কি জুমু’আর কথা বুঝিয়েছেন? তিনি বলেন, আমার দুই কান বধির হোক, যদি আমি আবূ হুরাইরা (রাঃ) থেকে না শুনে থাকি। তিনি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি (নির্দিষ্টভাবে) জুমু’আহ্ বা অন্য কিছুর উল্লেখ করেননি। সহীহ : (لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ)
সহীহঃ (لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ) কথাটি বাদে।
