২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫৫৪ - ফজর-ইশা ও প্রথম কাতারের ফজিলত
জামাআতে সালাত আদায়ের ফজিলত
ফজর ও ইশার জামাআত, প্রথম কাতার ও বেশি লোকের সালাত
সুনানে আবূ দাউদ : ৫৫৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫৫৪
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَصِيرٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا الصُّبْحَ فَقَالَ " أَشَاهِدٌ فُلاَنٌ " . قَالُوا لاَ . قَالَ " أَشَاهِدٌ فُلاَنٌ " . قَالُوا لاَ . قَالَ " إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ أَثْقَلُ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ وَلَوْ تَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَيْتُمُوهُمَا وَلَوْ حَبْوًا عَلَى الرُّكَبِ وَإِنَّ الصَّفَّ الأَوَّلَ عَلَى مِثْلِ صَفِّ الْمَلاَئِكَةِ وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيلَتُهُ لاَبْتَدَرْتُمُوهُ وَإِنَّ صَلاَةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلاَتِهِ وَحْدَهُ وَصَلاَتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلاَتِهِ مَعَ الرَّجُلِ وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى " .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সাথে ফাজ্রের সালাত আদায় করার পর বললেনঃ অমুক হাযির আছেন কি? সাহাবীগণ বললেনঃ না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ দু’ওয়াক্ত (ফাজ্র ও ‘ইশা) সালাতই মুনাফিক্বদের জন্য বেশি ভারী হয়ে থাকে। তোমরা যদি এ দু’ওয়াক্ত সালাতে কী পরিমাণ সাওয়াব রয়েছে তা জানতে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা অবশ্যই এতে শামিল হতে।জামা’আতের প্রথম কাতার মালায়িকাহ্র (ফেরেশতাদের) কাতারের সমতুল্য। তোমরা যদি এর ফাযীলাত সম্পর্কে জানতে, তাহলে অবশ্যই তোমরা এজন্য প্রতিযোগিতা করতে। নিশ্চয় দু’জনের জামা’আত একাকী সালাত আদায়ের চেয়ে উত্তম। তিনজনের জামা’আত দু’জনের জামা’আতের চেয়ে উত্তম। জামা’আতে লোক সংখ্যা যত বেশী হবে মহান আল্লাহর নিকট তা ততই বেশি পছন্দনীয়।
সুনানে আবূ দাউদ হাদিস ৫৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে জামাতে নামাজের কয়েকটি বড় শিক্ষা একসাথে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফজরের সালাতের পর কয়েকজনের উপস্থিতি সম্পর্কে জানতে চান। এরপর বলেন, ফজর ও ইশা—এই দুই সালাত মুনাফিকদের জন্য বেশি ভারী। তিনি আরও বলেন, মানুষ যদি এই দুই সালাতের সাওয়াব জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এতে আসত। প্রথম কাতারকে ফেরেশতাদের কাতারের মতো বলা হয়েছে, আর এর ফজিলত জানলে মানুষ এতে এগিয়ে আসত। হাদিসে আরও এসেছে, একজনের একা সালাতের চেয়ে দুইজনের জামাআত উত্তম, আর দুইজনের চেয়ে বেশি লোকের জামাআত আরও উত্তম। লোকসংখ্যা যত বেশি, তা আল্লাহর কাছে তত বেশি পছন্দনীয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজর ও ইশার জামাআতের বিষয়ে বিশেষ গুরুত্ব এসেছে।
- প্রথম কাতারের মর্যাদা এই হাদিসে বড়ভাবে উল্লেখ হয়েছে।
- একাকী সালাতের চেয়ে জামাআতের সালাত উত্তম বলা হয়েছে।
- জামাআতে লোক যত বেশি হয়, তা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।
