২/৫৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫৭৭ - আগে পড়লেও জামাতে পড়া

ঘরে সালাত আদায়ের পর পুনরায় জামাআতে আদায় করা

আগে পড়লেও জামাতে পড়া: ফরজ ও নফলের সুন্দর পার্থক্য

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫৭৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ سَعِيدِ بْنِ السَّائِبِ، عَنْ نُوحِ بْنِ صَعْصَعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَامِرٍ، قَالَ جِئْتُ وَالنَّبِيُّ ﷺ فِي الصَّلاَةِ فَجَلَسْتُ وَلَمْ أَدْخُلْ مَعَهُمْ فِي الصَّلاَةِ - قَالَ - فَانْصَرَفَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ فَرَأَى يَزِيدَ جَالِسًا فَقَالَ " أَلَمْ تُسْلِمْ يَا يَزِيدُ " . قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَدْ أَسْلَمْتُ. قَالَ " فَمَا مَنَعَكَ أَنْ تَدْخُلَ مَعَ النَّاسِ فِي صَلاَتِهِمْ " . قَالَ إِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي مَنْزِلِي وَأَنَا أَحْسِبُ أَنْ قَدْ صَلَّيْتُمْ . فَقَالَ " إِذَا جِئْتَ إِلَى الصَّلاَةِ فَوَجَدْتَ النَّاسَ فَصَلِّ مَعَهُمْ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ تَكُنْ لَكَ نَافِلَةً وَهَذِهِ مَكْتُوبَةً " .

ইয়াযীদ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর নিকট এসে তাঁকে সালাতরত পেয়ে তাঁদের সাথে সালাত আদায়ে শামিল না হয়ে বসে পড়লাম। সালাত শেষে রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে ফিরে ইয়াযীদকে বসে থাকতে দেখে বললেনঃ তুমি কি ইসলাম গ্রহণ করনি, হে ইয়াযীদ? ইয়াযীদ (রাঃ) বলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে কেন তুমি লোকদের সাথে জামা‘আতে শামিল হওনি? ইয়াযীদ (রাঃ) বলেন, আমি ভেবেছিলাম আপনারা সালাত আদায় করে ফেলেছেন, তাই আমি বাড়িতে সালাত আদায় করে ফেলেছি।তিনি বললেনঃ তুমি মসজিদে এসে লোকদের সালাতরত পেলে তাদের সাথে সালাতে শরীক হবে, যদিও তুমি তা আগে আদায় করে থাক। সেটা (জামা‘আতের সাথে আদায়কৃত সালাত) তোমার জন্য নফল হিসেবে এবং এটা (ঘরে আদায়কৃত সালাত) ফরজ হিসেবে গণ্য হবে।

[৫৭৬] বায়হাক্বী (২/৩০২), দারাকুতনী (১/২৭৬) মা’আন ইবনু ঈসা সূত্রে। ইমাম বায়হাক্বী বলেন, ইয়াযীদ আল-আসওয়াদের হাদীস এর চেয়ে বেশী প্রমাণযোগ্য ও অগ্রগণ্য। ইমাম দারাকুতনী বলেন, এ বর্ণনাটি দুর্বল, শায। উল্লেখ্য মিশকাতের তাহক্বীক্বে রয়েছেঃ এর সানাদ সহীহ এবং একদল একে সহীহ বলেছেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৫৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়াজিদ (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে তাঁকে সালাতরত পান, কিন্তু তিনি জামাতে শরিক না হয়ে বসে যান। সালাত শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে জিজ্ঞেস করেন, তিনি কেন লোকদের সঙ্গে সালাতে যোগ দেননি। ইয়াজিদ (রাঃ) বলেন, তিনি ভেবেছিলেন সবাই সালাত পড়ে ফেলেছেন, তাই তিনি বাড়িতে সালাত আদায় করেছেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, মসজিদে এসে মানুষকে সালাতরত পেলে তাদের সঙ্গে সালাত পড়বে, যদিও আগে পড়া হয়ে থাকে। ঘরে আদায় করা সালাত ফরজ হিসেবে এবং জামাতে আদায় করা সালাত নফল হিসেবে গণ্য হবে। এই হাদিস জামাতের গুরুত্ব, মসজিদের আদব এবং আগে পড়লেও ইমামের সঙ্গে শরিক হওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মসজিদে জামাত চলতে দেখলে তাতে শরিক হওয়া উচিত।
  • আগে পড়া ফরজ থাকে, পরে জামাতে পড়া নফল হিসেবে গণ্য হয়।
  • জামাত থেকে আলাদা হয়ে বসে থাকা নববী নির্দেশের সাথে যায় না।
  • মসজিদে এসে ইমামকে অনুসরণ করার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন