২/৫৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫৭৮ - জামাতে শরিক হওয়ার সওয়াব

ঘরে সালাত আদায়ের পর পুনরায় জামাআতে আদায় করা

জামাতে শরিক হওয়ার সওয়াব: ঘরে পড়ার পরও সুযোগ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫৭৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، قَالَ قَرَأْتُ عَلَى ابْنِ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَفِيفَ بْنَ عَمْرِو بْنِ الْمُسَيَّبِ، يَقُولُ حَدَّثَنِي رَجُلٌ، مِنْ بَنِي أَسَدِ بْنِ خُزَيْمَةَ أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ فَقَالَ يُصَلِّي أَحَدُنَا فِي مَنْزِلِهِ الصَّلاَةَ ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ وَتُقَامُ الصَّلاَةُ فَأُصَلِّي مَعَهُمْ فَأَجِدُ فِي نَفْسِي مِنْ ذَلِكَ شَيْئًا . فَقَالَ أَبُو أَيُّوبَ سَأَلْنَا عَنْ ذَلِكَ النَّبِيَّ ﷺ فَقَالَ «ذَلِكَ لَهُ سَهْمُ جَمْعٍ».

আবূ আইউব আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি আবূ আইউব আল-আনসারী (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন, আমাদের কেউ বাড়িতে সালাত আদায়ের পর মসজিদে এসে সেখানে সালাতের জামা‘আত হতে দেখলে আমি তাদের সাথে সালাত আদায় করব কিনা এ ব্যাপারে আমার মনে একটা খটকা অনুভব করি। আবূ আইউব (রাঃ) বলেন, এ ব্যাপারে আমরা নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেনঃ (জামা‘আতে শরীক হলে) তার জন্যও এর সাওয়াবের অংশ রয়েছে।

[৫৭৭] মালিক (১/১১) মাওকুফভাবে, বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (২/৩০০)। এর সানাদে দু’জন অজ্ঞাত ব্যক্তি আছে। একজন বানূ আসাদের জনৈক ব্যক্তি। আর আরেকজন ‘আফীফ ইবনু ‘আমর ইবনুল মুসায়্যিব সাহমী। হাফিয বলেন, মাক্ববুল। যা জাহালাতের একটি স্তর বিশেষ।

সুনানে আবূ দাউদ হাদিস ৫৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি আবূ আইউব আল-আনসারী (রাঃ)-কে জিজ্ঞেস করেন, কেউ বাড়িতে সালাত আদায় করার পর মসজিদে এসে জামাত হতে দেখলে সে কি তাদের সঙ্গে সালাত আদায় করবে? প্রশ্নকারীর মনে এ বিষয়ে খটকা ছিল। আবূ আইউব (রাঃ) জানান, তারা এ বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেছিলেন। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, এতে তার জন্য সাওয়াবের অংশ আছে। এই হাদিস আগে সালাত আদায়ের পর জামাতে শরিক হওয়ার বিষয়ে মনের দ্বিধা দূর করে। মূল শিক্ষা হলো, মসজিদে এসে জামাত চলতে দেখলে অংশ নেওয়া কল্যাণের কাজ। এটি ফরজ পুনরাবৃত্তির মতো নয়; বরং অন্য বর্ণনায় সেটি নফল হিসেবে বোঝানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে সালাত পড়ার পর মসজিদে জামাত পেলে শরিক হওয়া ভালো।
  • জামাতে শরিক হলে সওয়াবের অংশ থাকার কথা এসেছে।
  • ধর্মীয় দ্বিধা হলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করা উচিত।
  • মসজিদের জামাতকে সম্মান করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন