২/৭০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৬১১ - সালাত (নামাজ)
দুই ব্যক্তির একজন তার সঙ্গীর ইমামতি করলে তারা কিরূপে দাঁড়াবে?
সুনানে আবূ দাউদ : ৬১১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬১১
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ فَأَخَذَ بِرَأْسِي أَوْ بِذُؤَابَتِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘আব্বাস (রাঃ) এ ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার মাথা অথবা মাথার চুল ধরে তাঁর ডান পাশে এনে আমাকে দাঁড় করেন।
হাদীস থেকে শিক্ষাঃ১। নফল সালাত জামা’আতে আদায় করা জায়িয।২। দু জনে জামা’আত হয়।৩। দুজনের জামা’আতে মুক্তাদী ইমামের ডানদিকে দাঁড়াবে।৪। সালাতরত অবস্থায় ‘আমালে ইয়াসির বা হালকা কাজ করা জায়িয।৫। কেউ ইমামতির নিয়্যাত না করলেও তার সাথে সালাত আদায়ে শামিল হওয়া জায়িয আছে।
