২/৯৭. অধ্যায়ঃ
কাতারে বালকদের দাঁড়ানোর স্থান
সুনানে আবু দাউদ : ৬৭৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৬৭৭
حَدَّثَنَا عِيسَى بْنُ شَاذَانَ، حَدَّثَنَا عَيَّاشٌ الرَّقَّامُ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا بُدَيْلٌ، حَدَّثَنَا شَهْرُ بْنُ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، قَالَ قَالَ أَبُو مَالِكٍ الأَشْعَرِيُّ أَلاَ أُحَدِّثُكُمْ بِصَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَأَقَامَ الصَّلاَةَ وَصَفَّ الرِّجَالَ وَصَفَّ خَلْفَهُمُ الْغِلْمَانَ ثُمَّ صَلَّى بِهِمْ فَذَكَرَ صَلاَتَهُ ثُمَّ قَالَ هَكَذَا صَلاَةُ قَالَ عَبْدُ الأَعْلَى لاَ أَحْسَبُهُ إِلاَّ قَالَ " صَلاَةُ أُمَّتِي " .
‘আবদুর রহমান ইবনু গানম হতে বর্ণিতঃ
আবু মালিক আশআরী (রাঃ) বলেছেন, আমি কি তোমাদেরকে নবী (ﷺ) এর সালাত সম্পর্কে বর্ণনা করব না? এরপর তিনি সালাতে দাঁড়ালেন। প্রথমে প্রাপ্তবয়স্ক পুরুষদের কাতারবদ্ধ করালেন, তারপর তাঁদের পিছনের কাতারে বালকদের দাঁড় করালেন। অতঃপর তিনি তাঁদের সাথে সালাত আদায় করলেন। এরপর বর্ণনাকারী নবী (ﷺ) এর সালাতের বর্ণনা দেন। (বর্ণনাকারী বলেন,) অতঃপর নবী (ﷺ) বললেনঃ এভাবেই সালাত আদায় করতে হয়। বর্ণনাকারী আবদুল আ'লা বলেন, আমার ধারণা আমার শায়েখ কুররাহ ইবনু খালিদ বলেছেন, নবী (ﷺ) বললেনঃ আমার উম্মত এভাবেই সালাত আদায় করবে।
দুর্বলঃ মিশকাত-১১১৫।[৬৭৭] আহমাদ (৫/৩৪১)। সানাদের শাহর ইবনু হাওশাব সম্পর্কে হাফিয “আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন, সত্যবাদী, তবে মুরসাল ও সংশয় প্রচুর।
