২/১০৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৬৯০ - দাগ টানা হাদিসে সানাদের আলোচনা
ছড়ি না পাওয়া গেলে রেখা টেনে দিবে
দাগ টানা হাদিস: সানাদ, মতভেদ ও দাগের ধরন
সুনানে আবূ দাউদ : ৬৯০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬৯০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَلِيٌّ، - يَعْنِي ابْنَ الْمَدِينِيِّ - عَنْ سُفْيَانَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِي مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ جَدِّهِ، حُرَيْثٍ - رَجُلٍ مِنْ بَنِي عُذْرَةَ - عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِي الْقَاسِمِ، صلى الله عليه وسلم قَالَ فَذَكَرَ حَدِيثَ الْخَطِّ . قَالَ سُفْيَانُ لَمْ نَجِدْ شَيْئًا نَشُدُّ بِهِ هَذَا الْحَدِيثَ وَلَمْ يَجِئْ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ قُلْتُ لِسُفْيَانَ إِنَّهُمْ يَخْتَلِفُونُ فِيهِ فَتَفَكَّرَ سَاعَةً ثُمَّ قَالَ مَا أَحْفَظُ إِلاَّ أَبَا مُحَمَّدِ بْنَ عَمْرٍو قَالَ سُفْيَانُ قَدِمَ هَا هُنَا رَجُلٌ بَعْدَ مَا مَاتَ إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ فَطَلَبَ هَذَا الشَّيْخَ أَبَا مُحَمَّدٍ حَتَّى وَجَدَهُ فَسَأَلَهُ عَنْهُ فَخَلَطَ عَلَيْهِ . قَالَ أَبُو دَاوُدَ وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ سُئِلَ عَنْ وَصْفِ الْخَطِّ غَيْرَ مَرَّةٍ فَقَالَ هَكَذَا عَرْضًا مِثْلَ الْهِلاَلِ . قَالَ أَبُو دَاوُدَ وَسَمِعْتُ مُسَدَّدًا قَالَ قَالَ ابْنُ دَاوُدَ الْخَطُّ بِالطُّولِ . قَالَ أَبُو دَاوُدَ وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ وَصَفَ الْخَطَّ غَيْرَ مَرَّةٍ فَقَالَ هَكَذَا - يَعْنِي - بِالْعَرْضِ حَوْرًا دَوْرًا مِثْلَ الْهِلاَلِ يَعْنِي مُنْعَطِفًا .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূল ক্বাসিম (ﷺ) বলেছেন.. বর্ণনাকারী অতঃপর দাগ টানা সম্পর্কিত হাদীস বর্ণনা করেন। সুফিয়ান বলেন, এ হাদীসটিকে মজবুত প্রমাণ করার মত কিছুই পেলাম না। হাদীসটি কেবল উক্ত সানাদেই বর্ণিত হয়েছে। বর্ণনাকারী বলেন, আমি সুফিয়ানকে বললাম, লোকেরা এতে মত পার্থক্য করেছে। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, আমার কেবল আবূ মহাম্মাদ ইবনু ‘আমরের কথাই মনে পড়ছে। সুফিয়ান বলেন, ইসমাঈল ইবনু উমায়্যাহর মৃত্যুর পর এক ব্যক্তি এখানে (কুফায়) এসে এ শায়খ আবূ মুহাম্মাদের অনুসন্ধান করে তাকে পেয়ে যান। তিনি তাকে এ মাটিতে দাগ টানা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি সঠিক উত্তর দিয়ে ব্যর্থ হন।ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি একাধিকবার আহমাদ ইবনু হাম্বাল থেকে মাটিতে দাগ দেয়া সম্পর্কে শুনেছি যে, দাগটি প্রস্থে নবচন্দ্রের ন্যায় (মোটা) হবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি মুসাদ্দাদকে বলতে শুনেছিঃ ইবনু দাউদ বলেছেন, দাগ লম্বালম্বিভাবে টানতে হবে।
[৬৯০] এর পূর্বেরটি দেখুন।
সুনানে আবূ দাউদ হাদিস ৬৯০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় দাগ টানা সম্পর্কিত হাদিসের সানাদ ও বর্ণনার বিষয় নিয়ে আলোচনা এসেছে। বর্ণনাকারী আবু সুফিয়ান বলেছেন, এই হাদিসকে মজবুত করার মতো কিছু পাওয়া যায়নি এবং এটি এই সানাদ দিয়েই এসেছে। পরে বর্ণনায় দেখা যায়, আবু মুহাম্মদ ইবনু আমরের বিষয়ে অনুসন্ধান করা হয়েছিল, কিন্তু প্রশ্নের উত্তরে তিনি সঠিকভাবে জবাব দিতে পারেননি। ইমাম আবু দাউদ (রহঃ) আহমাদ ইবনু হাম্বাল (রহঃ)-এর কাছ থেকে দাগের ধরন সম্পর্কে শুনেছেন—তা প্রস্থে নবচন্দ্রের মতো হবে। আবার ইবনু দাউদের কথায় লম্বালম্বি দাগের কথা এসেছে। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, দাগ টানা বিষয়ে বর্ণনা থাকলেও এখানে সানাদ ও পদ্ধতি নিয়ে মতভেদ উল্লেখিত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাগ টানা সম্পর্কিত বর্ণনায় সানাদের আলোচনা এসেছে।
- এই হাদিসকে মজবুত করার বিষয়ে বর্ণনাকারীর মন্তব্য আছে।
- দাগের ধরন নিয়ে ভিন্ন মত বর্ণিত হয়েছে।
- হাদিস বোঝার সময় বর্ণনার মান ও বক্তব্য দুটোই দেখা দরকার।
