২/১১৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৭৪০ - সিজদা থেকে মাথা উঠিয়ে হাত উঠানো
সালাত শুরু করা সম্পর্কে
সিজদা থেকে উঠার সময় হাত উঠানোর বর্ণনা
সুনানে আবূ দাউদ : ৭৪০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৪০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ كَثِيرٍ، - يَعْنِي السَّعْدِيَّ - قَالَ صَلَّى إِلَى جَنْبِي عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ فِي مَسْجِدِ الْخَيْفِ فَكَانَ إِذَا سَجَدَ السَّجْدَةَ الأُولَى فَرَفَعَ رَأْسَهُ مِنْهَا رَفَعَ يَدَيْهِ تِلْقَاءَ وَجْهِهِ فَأَنْكَرْتُ ذَلِكَ فَقُلْتُ لِوُهَيْبِ بْنِ خَالِدٍ فَقَالَ لَهُ وُهَيْبُ بْنُ خَالِدٍ تَصْنَعُ شَيْئًا لَمْ أَرَ أَحَدًا يَصْنَعُهُ فَقَالَ ابْنُ طَاوُسٍ رَأَيْتُ أَبِي يَصْنَعُهُ وَقَالَ أَبِي رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يَصْنَعُهُ وَلاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهُ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَصْنَعُهُ .
নাদ্র ইবনু কাসীর (রহঃ) হতে বর্ণিতঃ
একদা ‘আবদুল্লাহ ইবনু তাউস (রহঃ) খায়িফের মসজিদে আমার পাশে দাঁড়িয়ে সালাত আদায়কালে প্রথম সিজদাহ্য় যাওয়ার পর সিজদাহ্ হতে মাথা উঠানোর সময় চেহারা বরাবর দু’ হাত উত্তোলন করলেন। বিষয়টি আমার কাছে অপ্রীতিকর মনে হওয়ায় আমি এ ব্যাপারে উহায়িব ইবনু খালিদকে জিজ্ঞাসা করি। ফলে উহায়িব (রহঃ) ‘আবদুল্লাহকে বললেন, তুমি এমন একটি কাজ করেছ, যা আমি ইতোপূর্বে আর কাউকে করতে দেখিনি। ‘আবদুল্লাহ ইবনু তাউস (রহঃ) বলেন, আমি আমার পিতাকে এরূপ করতে দেখেছি এবং আমার পিতা বলেছেন, আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। আমি নিশ্চিত অবগত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করতেন।
[৭৩৯] নাসায়ী (অধ্যায়ঃ তাত্ববীক, হাঃ ১১৪৫) নাযর ইবনু কাসীর আবূ সাহল আসাদী সূত্রে।
সুনানে আবূ দাউদ হাদিস ৭৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে মসজিদে খায়িফে দেখা একটি ঘটনার কথা আছে। আবদুল্লাহ ইবনু তাউস (রহঃ) সালাত আদায়ের সময় প্রথম সিজদায় যাওয়ার পর সিজদা থেকে মাথা উঠিয়ে চেহারা বরাবর দুই হাত তুললেন। বর্ণনাকারীর কাছে বিষয়টি অপ্রীতিকর মনে হয়, তাই তিনি উহাইব ইবন খালিদকে জানান। উহাইবও আবদুল্লাহকে বলেন, তিনি এমন কাজ করেছেন যা আগে দেখেননি। তখন আবদুল্লাহ ইবনু তাউস বলেন, তিনি তাঁর পিতাকে এমন করতে দেখেছেন; তাঁর পিতা বলেছেন, তিনি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-কে এমন করতে দেখেছেন। এরপর তিনি বলেন, তিনি নিশ্চিতভাবে জানেন, ইবনু আব্বাস (রাঃ) বলেছেন যে নবী (صلى الله عليه وسلم) এমন করতেন। এই হাদিসে মূল বিষয় হলো সিজদা থেকে মাথা উঠানোর সময় হাত উঠানোর একটি বর্ণিত আমল এবং তা কীভাবে সাহাবী সূত্রে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সিজদা থেকে মাথা উঠানোর সময় হাত উঠানোর বর্ণনা আছে।
- বিষয়টি দেখে বর্ণনাকারী প্রশ্ন করেছেন, তাই যাচাইয়ের দিকটি দেখা যায়।
- ইবনু তাউস তাঁর পিতা ও ইবনু আব্বাস (রাঃ)-এর সূত্র উল্লেখ করেছেন।
- হাদিসটি নির্দিষ্ট একটি আমল সম্পর্কে সতর্কভাবে বর্ণনা দেয়।
