২/১১৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৭৪১ - সালাতে হাত উঠানোর পদ্ধতি
সালাত শুরু করা সম্পর্কে
সালাতে হাত উঠানোর নিয়ম: ইবনু উমরের বর্ণনা
সুনানে আবূ দাউদ : ৭৪১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৪১
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ وَإِذَا رَكَعَ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ وَيَرْفَعُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ . قَالَ أَبُو دَاوُدَ الصَّحِيحُ قَوْلُ ابْنِ عُمَرَ وَلَيْسَ بِمَرْفُوعٍ . قَالَ أَبُو دَاوُدَ رَوَى بَقِيَّةُ أَوَّلَهُ عَنْ عُبَيْدِ اللَّهِ وَأَسْنَدَهُ وَرَوَاهُ الثَّقَفِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ أَوْقَفَهُ عَلَى ابْنِ عُمَرَ وَقَالَ فِيهِ وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ يَرْفَعُهُمَا إِلَى ثَدْيَيْهِ وَهَذَا هُوَ الصَّحِيحُ .قال أَبُو دَاوُدَ وَرَوَاهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ وَمَالِكٌ وَأَيُّوبُ وَابْنُ جُرَيْجٍ مَوْقُوفًا وَأَسْنَدَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَحْدَهُ عَنْ أَيُّوبَ وَلَمْ يَذْكُرْ أَيُّوبُ وَمَالِكٌ الرَّفْعَ إِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ وَذَكَرَهُ اللَّيْثُ فِي حَدِيثِهِ قَالَ ابْنُ جُرَيْجٍ فِيهِ قُلْتُ لِنَافِعٍ أَكَانَ ابْنُ عُمَرَ يَجْعَلُ الأُولَى أَرْفَعَهُنَّ قَالَ لاَ سَوَاءً . قُلْتُ أَشِرْ لِي . فَأَشَارَ إِلَى الثَّدْيَيْنِ أَوْ أَسْفَلَ مِنْ ذَلِكَ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ইবনু ‘উমর (রাঃ) সালাতে দাঁড়িয়ে তাকবির বলার সময়, রুকু’তে গমনকালে, রুকু’ হতে মাথা উত্তোলনকালে সামিআল্লাহু লিমান হামিদাহ্ বলে এবং দু’ রাক’আত সালাত আদায়ের পর (তৃতীয় রাক’আতের জন্য) দাঁড়ানোর সময় উভয় হাত উত্তোলন করতেন। তিনি এর বর্ণনা সূত্র রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পর্যন্ত পৌঁছিয়েছেন (অর্থাৎ এটি মারফূ হাদীস)।ইমাম আবূ দাউদ (রহঃ) আরো বলেন, প্রথম হাদীসের দু’ রাক’আত সালাত শেষে দাঁড়ানোর সময় হাত উত্তোলনের কথাটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে বর্ণিত নয়। আর সাক্বাফী এটি ‘উবাইদুল্লাহ সূত্রে ইবনু ‘উমর (রাঃ)-এর মাওকূফ বর্ণনা হিসেবে উল্লেখ করেছেন। তাতে উল্লেখ আছেঃ “তিনি দু’ রাক’আত সালাত শেষে দাঁড়ানোর সময় উভয় হাত বক্ষ পর্যন্ত উঠাতেন।” এ বর্ণনাটি সহীহ। ইমাম আবূ দাউদ (রহঃ) আরো বলেন, লাইস ইবনু সা’দ, মালিক, আইউব ও ইবনু জুরায়িজ প্রমুখ বর্ণনাকারীগণ এর বর্ণনা সূত্র সহাবী পর্যন্ত পৌঁছিয়েছেন। হাম্মাদই কেবল এককভাবে হাদীসকে মারফূ হিসাবে বর্ণনা করেছেন।বর্ণনাকারী ইবনু জুরায়িজ বলেন, আমি নাফি’কে জিজ্ঞাসা করলাম, ইবনু ‘উমর (রাঃ) কি অন্য সময়ের চেয়ে তাকবিরে তাহরীমা বলার সময় তাঁর হাত অধিক উঠাতেন? তিনি বলেন, না; বরং তিনি সব সময়ই একইভাবে হাত উঠাতেন। আমি বললাম, আমাকে ইশারায় দেখিয়ে দিন। তিনি তার বুক বা তার চেয়ে একটু নীচে পর্যন্ত ইশারা করে দেখালেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৭৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতে হাত উঠানোর নিয়ম সম্পর্কে ইবনু উমর (রাঃ)-এর আমল বর্ণিত হয়েছে। তিনি সালাতে দাঁড়িয়ে তাকবীর বলার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় এবং দুই রাকাত শেষে দাঁড়ানোর সময় হাত উঠাতেন। বর্ণনায় আরও এসেছে, তিনি হাত বুক পর্যন্ত বা তার একটু নিচে তুলতেন। এখানে ইমাম আবূ দাউদ (রহঃ) বর্ণনার সনদ ও অবস্থান নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, দুই রাকাত শেষে হাত উঠানোর অংশটি ইবনু উমর (রাঃ)-এর মাওকূফ বর্ণনা হিসেবে সহীহ। তাই হাদিসটি সালাতের হাত উঠানোর পদ্ধতি, তাকবীরের সময় হাত উঠানো এবং রুকুতে যাওয়ার আদব বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে তাকবীরের সময় হাত উঠানো একটি বর্ণিত আমল।
- রুকুতে যাওয়া ও রুকু থেকে ওঠার সময় হাত উঠানোর বর্ণনা আছে।
- দুই রাকাত শেষে দাঁড়ানোর সময় হাত উঠানোর বিষয়টি ইবনু উমর (রাঃ)-এর আমল হিসেবে এসেছে।
- হাদিস বুঝতে বর্ণনার সনদ ও মন্তব্যের দিকে খেয়াল রাখা দরকার।
