২/১২১. অধ্যায়ঃ
যে দোয়া পড়ে সালাত আরম্ভ করতে হয়
সুনানে আবু দাউদ : ৭৬৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৬৩
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٍ، وَحُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى الصَّلاَةِ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَتَهُ قَالَ " أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا " . فَقَالَ الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا . فَقَالَ " لَقَدْ رَأَيْتُ اثْنَىْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا " . وَزَادَ حُمَيْدٌ فِيهِ " وَإِذَا جَاءَ أَحَدُكُمْ فَلْيَمْشِ نَحْوَ مَا كَانَ يَمْشِي فَلْيُصَلِّ مَا أَدْرَكَهُ وَلْيَقْضِ مَا سَبَقَهُ " .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি দ্রুত গতিতে ক্লান্ত অবস্থায় মসজিদে (সালাতে) উপস্থিত হয়ে বলল, “আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ।”অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষে জিজ্ঞেস করলেনঃ তোমাদের মধ্যকার কে এ দোয়াটি পড়েছে? সে তো মন্দ কিছু বলেনি। তখন লোকটি বলল, আমি হে আল্লাহর রাসূল! আমি ক্লান্ত অবস্থায় মসজিদে এসে এ দোয়াটি পড়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি দেখতে পেলাম, বারজন ফেরেশতা এজন্য প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছে যে, কে সর্বাগ্রে দোয়াটি আল্লাহর দরবারে নিয়ে যাবেন।বর্ণনাকারী হুমাইদের বর্ণনায় আরো রয়েছে, তোমাদের কেউ (মসজিদে) এলে যেন স্বাভাবিক গতিতে আসে। অতঃপর ইমামের সাথে যেটুকু সালাত পাবে আদায় করবে এবং সালাতের ছুটে যাওয়া অংশ (ইমামের সালাম ফিরানোর পর) একাকী আদায় করে নিবে।
সহীহঃ মুসলিমে অতিরিক্ত অংশ বাদে।
