১/৩৯. অধ্যায়ঃ
স্ত্রীলোকের ব্যবহারের অবশিষ্ট পানি দিয়ে (পুরুষের) ওজু করা
সুনানে আবু দাউদ : ৭৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৯
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ مُسَدَّدٌ - مِنَ الإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে পুরুষ ও নারীরা ওজু করতেন। বর্ণনাকারী মুসাদ্দাদ বলেন, তারা একই পাত্রের পানি দিয়ে একত্রে ওজু করত।
সহীহঃ বুখারী ‘একই পাত্রের’ কথাটি বাদে।
