২/১২৭. অধ্যায়ঃ
সালাত সংক্ষিপ্ত করা
সুনানে আবু দাউদ : ৭৯৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৯৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرٍ، ذَكَرَ قِصَّةَ مُعَاذٍ قَالَ وَقَالَ - يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم لِلْفَتَى - " كَيْفَ تَصْنَعُ يَا ابْنَ أَخِي إِذَا صَلَّيْتَ " . قَالَ أَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ وَأَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ وَأَعُوذُ بِهِ مِنَ النَّارِ وَإِنِّي لاَ أَدْرِي مَا دَنْدَنَتُكَ وَلاَ دَنْدَنَةُ مُعَاذٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي وَمُعَاذٌ حَوْلَ هَاتَيْنِ " . أَوْ نَحْوَ هَذَا .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মু’আয (রাঃ)-এর ঘটনা বর্ণনা করে বলেন, নবী (ﷺ) জনৈক যুবককে বললেন, “হে ভ্রাতুস্পুত্র! তুমি সালাতে কী পড়?” সে বললো, “আমি সূরা ফাতিহা পড়ি এবং আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা ও জাহান্নাম হতে আশ্রয় চাই। আমি আপনার ও মু’আয-এর অস্পষ্ট শব্দগুলো বুঝিনা (অর্থাৎ আপনি এবং আমাদের ইমাম মু’আয সালাতে নীরবে কোন কোন শব্দযোগে দোয়া ও মুনাজাত করেন, তা আমি অবহিত নই)।” নবী (ﷺ) বললেন, “আমি এবং মু’আয উভয়েই আশেপাশেই ঘুরে থাকি (অর্থাৎ আমরাও জান্নাতের প্রত্যাশা এবং জাহান্নাম হতে আশ্রয় প্রত্যাশা করি) অথবা অনুরূপ কিছু বলেছেন।”
