২/১৩৭. অধ্যায়ঃ

স্বরব কিরাআতের সালাতে (মুক্তাদীর) সূরা ফাতিহা পাঠ যে অপছন্দ করে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮২৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، وَابْنُ السَّرْحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ ابْنَ أُكَيْمَةَ، يُحَدِّثُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةً نَظُنُّ أَنَّهَا الصُّبْحُ بِمَعْنَاهُ إِلَى قَوْلِهِ ‏"‏ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِهِ قَالَ مَعْمَرٌ فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ فِيمَا جَهَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ابْنُ السَّرْحِ فِي حَدِيثِهِ قَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ أَبُو هُرَيْرَةَ فَانْتَهَى النَّاسُ ‏.‏ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ مِنْ بَيْنِهِمْ قَالَ سُفْيَانُ وَتَكَلَّمَ الزُّهْرِيُّ بِكَلِمَةٍ لَمْ أَسْمَعْهَا فَقَالَ مَعْمَرٌ إِنَّهُ قَالَ فَانْتَهَى النَّاسُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنِ الزُّهْرِيِّ وَانْتَهَى حَدِيثُهُ إِلَى قَوْلِهِ ‏"‏ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ ‏"‏ ‏.‏ وَرَوَاهُ الأَوْزَاعِيُّ عَنِ الزُّهْرِيِّ قَالَ فِيهِ قَالَ الزُّهْرِيُّ فَاتَّعَظَ الْمُسْلِمُونَ بِذَلِكَ فَلَمْ يَكُونُوا يَقْرَءُونَ مَعَهُ فِيمَا يَجْهَرُ بِهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ يَحْيَى بْنِ فَارِسٍ قَالَ قَوْلُهُ فَانْتَهَى النَّاسُ ‏.‏ مِنْ كَلاَمِ الزُّهْرِيِّ ‏.‏

সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আবু হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি: একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন। সম্ভবত তা ফজরের সালাত। অতঃপর পূর্ববর্তী হাদিসের অনুরূপ উল্লেখ করে “আমার কুরআন পাঠে কিসে বিঘ্ন সৃষ্টি হল” এই পর্যন্ত বর্ণনা করেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, মুসাদ্দাদ তাঁর বর্ণিত হাদিসে উল্লেখ করেন যে, মামার বলেন, অতঃপর লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) এর স্বরব কিরাআত সম্পন্ন সালাতে কিরাআত পাঠ হতে বিরত থাকেন। ইবনুস সারহ তার বর্ণিত হাদিসে বলেন যে, মামার জুহরী সূত্রে বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেন, অতঃপর লোকেরা কিরাআত হতে বিরত থাকেন। আর আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ আয-জুহরীর বর্ণনায় مِنْ بَيْنِهِمْ শব্দের উল্লেখ আছে। বর্ণনাকারী সুফিয়ান বলেন, ইমাম জুহরী এমন কিছু কথা বলেছেন যা আমি শুনিনি। তখন মামার বলেন, তিনি বলেছেন, অতঃপর লোকেরা বিরত থাকেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন যে, হাদিসটি আবদুর রহমান ইবনু ইসহাক ইমাম জুহরী সূত্রে مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ পর্যন্ত বর্ণনা করেছেন। ইমাম আওযাঈ জুহরী সুত্রের বর্ণনা সম্পর্কে বলেন, জুহরীর বর্ণনায় এ কথাও আছে যে, ঐ ঘটনায় মুসলিমগণ উপদেশ গ্রহণ করেন। এরপর তাঁরা স্বরব কিরাআত সম্পন্ন সালাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে কিরাআত পড়তেন না। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইয়াহয়া ইবনু ফারিসকে বলতে শুনেছি যে, “অতঃপর লোকেরা ইমামের পিছনে কিরাআত পাঠ হতে বিরত থাকেন” কথাটুকু ইমাম জুহ্রীর।

সহীহ।হাদীস হতে শিক্ষাঃ ইমামের পিছনে মুক্তাদীগন সূরাহ ফাতিহা নিঃশব্দে পাঠ করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন