২/১৩৮. অধ্যায়ঃ
নীরব কিরাআতের সালাতে মুক্তাদীর কিরাআত পাঠ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৮২৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮২৮
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا شُعْبَةُ، - الْمَعْنَى - عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ فَجَاءَ رَجُلٌ فَقَرَأَ خَلْفَهُ { سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى } فَلَمَّا فَرَغَ قَالَ " أَيُّكُمْ قَرَأَ " . قَالُوا رَجُلٌ . قَالَ " قَدْ عَرَفْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا " . قَالَ أَبُو دَاوُدَ قَالَ أَبُو الْوَلِيدِ فِي حَدِيثِهِ قَالَ شُعْبَةُ فَقُلْتُ لِقَتَادَةَ أَلَيْسَ قَوْلُ سَعِيدٍ أَنْصِتْ لِلْقُرْآنِ قَالَ ذَاكَ إِذَا جَهَرَ بِهِ . وَقَالَ ابْنُ كَثِيرٍ فِي حَدِيثِهِ قَالَ قُلْتُ لِقَتَادَةَ كَأَنَّهُ كَرِهَهُ . قَالَ لَوْ كَرِهَهُ نَهَى عَنْهُ .
‘ইমারান ইবনু হুসায়ন (রহঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) যুহরের সালাত আদায় করছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে তাঁর পিছনে “সাব্বিহিসমা রব্বিকাল-আ'লা” (সূরা আ'লা) পাঠ করল। সালাত শেষে নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যকার কে কিরাআত করেছে? জবাবে তাঁরা বলেন, এক ব্যক্তি। তিনি (ﷺ) বললেন, আমি বুঝতে পেরেছি তোমাদের কেউ আমাকে (কুরআন পাঠে) জটিলতায় ফেলেছে।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আবুল ওয়ালীদ তার বর্ণিত হাদীসে উল্লেখ করেন যে, শু'বাহ বলেন, আমি কাতাদাহকে বললাম- সাঈদ কি বলেননি যে, “কুরআন পাঠের সময় চুপ থাক?” তিনি বললেনঃ এ হুকুম স্বরব কিরাআত সম্পন্ন সালাতের জন্য।ইমাম ইবনু কাসীর তার বর্ণিত হাদীসে উল্লেখ করেন যে, (শু'বাহ বলেন) আমি কাতাদাহকে বললাম, সম্ভবত নবী (ﷺ) যেন কিরাআত পাঠ অপছন্দ করেছেন। তিনি বললেন, যদি তিনি (ﷺ) অপছন্দ করতেন তাহলে তিনি কিরাআত পাঠে নিষেধ করতেন।
সহীহঃ মুসলিম।
