১/৪২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৮৪ - নাবীয, খেজুর ও পবিত্র পানি

নাবিজ (খেজুরের শরবত) দিয়ে ওজু করা

নাবীয ও পবিত্র পানি সম্পর্কে হাদিসের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৪

حَدَّثَنَا هَنَّادٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ «مَا فِي إِدَاوَتِكَ». قَالَ نَبِيذٌ . قَالَ «تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ». قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَنْ أَبِي زَيْدٍ أَوْ زَيْدٍ كَذَا قَالَ شَرِيكٌ وَلَمْ يَذْكُرْ هَنَّادٌ لَيْلَةَ الْجِنِّ .

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জ্বীন আগমনের রাতে তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তোমার পাত্রে কি আছে? বলেন, নাবীয। নবী (ﷺ) বললেন, খেজুর পবিত্র আর পানি পবিত্রকারী। [৮৪] শারীক (রহঃ) বলেন, হান্নাদ ‘‘জ্বীন আগমনের রাত’’ কথাটি উল্লেখ করেননি।

[৮৪] তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ নাবীয দিয়ে উযু করা, হাঃ ৮৮), ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ নাবীয দিয়ে উযু করা, হাঃ ৩৮৪), আহমাদ (১/৪০২) ‘আয-যাওযায়িদ’ গ্রন্থে রয়েছেঃ হাদীসটির মূল বিষয় বর্তায় আবূ যায়িদ-এর উপর। তিনি হাদীস বিশারদ ইমামগণের নিকট অজ্ঞাত। যেমনটি তিরিমিযী ও অন্যান্যরা উল্লেখ করেছেন। আহমাদ শাকিরও এর সানাদকে দুর্বল বলেন। এর দোষ হচ্ছে আবূ যায়িদ। তিনি অজ্ঞাত লোক। ইবনু ‘আবদুল বার ‘আল ইসতিয়াব’ গ্রন্থে বলেন, মুহাদ্দিসগণের নিকট আবূ যায়িদ অজ্ঞাত। আবূ ফাযারার বর্ণনা ছাড়া তাকে চেনা যায় না। ইবনু মাসউদ সূত্রে নাবীয দ্বারা উযু করা সম্পর্কে বর্ণিত তাঁর হাদীসটি মুনকার, ভিত্তিহীন ও প্রমাণহীন। ইমাম বাগাভী ‘শারহু সুন্নাহ’ গ্রন্থে বলেন, তাঁর হাদীস প্রমাণিত নয়।

সুনানে আবূ দাউদ হাদিস ৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে জ্বিন আগমনের রাতের একটি বর্ণনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) আবদুল্লাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, তাঁর পাত্রে কী আছে। তিনি বললেন, নাবীয। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, খেজুর পবিত্র এবং পানি পবিত্রকারী। এখানে মূল বিষয় হলো নাবীয, খেজুরের পবিত্রতা এবং পানির পবিত্রকারী গুণ। বর্ণনার শেষে রাবীর কথায় আছে, হান্নাদ “জ্বিন আগমনের রাত” কথাটি উল্লেখ করেননি। তাই ব্যাখ্যায় অতিরিক্ত ঘটনা যোগ না করে শুধু বলা যায়, এই হাদিসে পাত্রে থাকা নাবীয প্রসঙ্গে খেজুর ও পানির গুণ উল্লেখ করা হয়েছে। পবিত্রতা বিষয়ে কথা বলতে গিয়ে হাদিসের ভাষা ধরে রাখাই নিরাপদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খেজুরকে পবিত্র বলা হয়েছে।
  • পানিকে পবিত্রকারী বলা হয়েছে।
  • নাবীয প্রসঙ্গে হাদিসে সংক্ষিপ্ত নির্দেশনা এসেছে।
  • বর্ণনার ভিন্ন শব্দ থাকলে তা সতর্কতার সঙ্গে বুঝতে হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন